রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

বাইকের চেইন থেকে খটখট শব্দ? অবহেলা করলেই বড় বিপদ, জেনে নিন করণীয়

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

বাইকের চেনে খটখট শব্দ হলে যা করবেন | মোটরসাইকেল মেনটেইনেন্স টিপস |
বাইকের চেনে খটখট শব্দ হলে যা করবেন | মোটরসাইকেল মেনটেইনেন্স টিপস |

বাইক নিয়ে রাস্তায় বের হওয়ার পর হঠাৎ চেইনে খটখট বা ঘরঘর শব্দ পাওয়া অনেকের জন্যই পরিচিত দৃশ্য। বেশিরভাগ রাইডারই একে সাধারণ বিষয় ভেবে অবহেলা করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাইকের চেইনের ওপর রাইডারের নিরাপত্তা অনেকটাই নির্ভর করে। চেইনে সঠিক লুব্রিকেন্টের অভাব, ধুলা-ময়লা জমা, ভুল টেনশন কিংবা চেইন ও স্প্রকেট ক্ষয়ে যাওয়ার কারণে এমন শব্দ হতে পারে। বাইকের ইঞ্জিনের শক্তি পেছনের চাকায় পৌঁছে দিতে যেহেতু চেইনই মূল ভূমিকা পালন করে, তাই সময়মতো এর যত্ন না নিলে বড় ধরনের যান্ত্রিক গোলযোগ ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।

চেইন পরিষ্কার ও লুব্রিকেশন

বাইকের চেইনে ধুলা, মাটি ও পুরনো গ্রিজ জমে গেলে শব্দ বাড়তে থাকে। চেন যদি শুকিয়ে যায় বা এতে মরচে পড়তে দেখা যায়, তবে সেটি নিয়মিত পরিষ্কার করে উপযুক্ত চেন লুব্রিকেন্ট ব্যবহার করা জরুরি। তবে মনে রাখতে হবে, চেন বা চাকা ঘোরানো অবস্থায় কখনো হাত দিয়ে পরিষ্কার করা যাবে না। নিরাপত্তাস্বার্থে অবশ্যই ইঞ্জিন বন্ধ রেখে বাইকের ম্যানুয়াল অনুযায়ী চেনের যত্ন নিতে হবে।

main_chain_pic_20250712_134233421

চেইনের টেনশন ও স্প্রকেট পরীক্ষা

চেইন খুব বেশি ঢিলে কিংবা প্রয়োজনের তুলনায় বেশি টাইট হলেও খটখট শব্দ হতে পারে। অতিরিক্ত ঢিলে চেইন চলাচলের সময় লাফাতে থাকে, আবার বেশি টাইট চেইনের কারণে চেইনের সংযোগস্থল ও ইঞ্জিনের অন্যান্য যন্ত্রাংশে অতিরিক্ত চাপ পড়ে। তাই প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ম্যানুয়াল অনুযায়ী চেইনের সঠিক টেনশন পরীক্ষা করানো উচিত। পাশাপাশি স্প্রকেটের দাঁত অতিরিক্ত ধারালো, বাঁকা বা অসমভাবে ক্ষয়ে গেছে কি না, তা যাচাই করা প্রয়োজন। কোনো কারণে চেইন ও স্প্রকেট বেশি ক্ষয়ে গেলে দুইটিই একসাথে বদলে ফেলা বুদ্ধিমানের কাজ।

আরও পড়ুন: মোটরসাইকেলের চেইন পরিষ্কার করতে এসব সাবধানতা অবলম্বন করুন

অবহেলা নয়, নিয়মিত পরীক্ষা

চেইন থেকে ক্রমাগত জোরে শব্দ হওয়া, চেইনে মরচে ধরা, লিংক ভেঙে যাওয়া কিংবা বাইক চালানোর সময় অস্বাভাবিক ঝাঁকুনি পাওয়ার বিষয়গুলোকে হালকাভাবে নেওয়া যাবে না। নিয়মিত পরিষ্কার, সঠিক সময়ে লুব্রিকেশন দেওয়া এবং চেইনের টেনশন ঠিক রাখলে চেন ও স্প্রকেটের স্থায়িত্ব বাড়ে, যা রাইডিং অভিজ্ঞতাকে নিরাপদ ও মসৃণ রাখে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর