মোটরসাইকেলের চেইন পরিষ্কার করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে চেইন পরিষ্কা করতে গিয়ে আঙুল কেটে যাওয়ার ঘটনা ঘটে। তাই বাইকের এই যন্ত্রটি পরিষ্কার করতে গিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। না হলে বিপদের আশঙ্কা রয়েছে।
যারা মোটরসাইকেল চালানা তারা জানেন, নির্দিষ্ট কিলোমিটার পর পর বাইকের চেইন পরিস্কার করে লুব্রিকেন্ট দিতে হয়। এটি একটি ‘রুটিন ওয়ার্ক’।

বাইকে শুধু চড়লেই হয় না। নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হয়। অর্থাৎ ধোয়ামোছা, পরিস্কার। সব পার্টসেরই দেখভাল প্রয়োজন। তবেই সামগ্রিক পারফরম্যান্স ঠিক থাকবে। মাখনের ভেতর ছুরি চালানোর মতো মসৃণভাবে চলবে বাইক।

সার্ভিসিং বা ধোয়ামোছার সময় বাইকের চেইনও পরিস্কার করতে হয়। চেইন যাতে বাধাহীনভাবে ঘোরে তার জন্য গ্রিজ লাগানো জরুরি। কিন্তু অতিরিক্ত গ্রিজ তুলে ফেলতে হয়। ইদানীং হাত দিয়েও চেনের গ্রিজ পরিস্কার করছেন অনেক চালক। শুধু তাই নয়, তাড়াতাড়ড়ির জন্য বাইক স্টার্ট দিয়ে স্ট্যান্ডে রেখে এক্সিলেটর চেপে চেইনের গ্রিজ হাত দিয়ে পরিস্কার করতে গিয়েই ঘটছে বিপত্তি।

ভেবে দেখুন, ব্যাপারটা কতটা বিপজ্জনক। হাত একটু পিছলে গেলেই দুর্ঘটনা ঘটতে পারে। চেইন স্প্রোকেটে আঙুল ঢুকে যাবে। এমনকি আঙুলটাই বাদ যেতে পারে। বাজারে গ্রিজ লাগানোর এবং অতিরিক্ত গ্রিজ তোলার অনেক ধরনের সরঞ্জাম রয়েছে। কিন্তু তারপরেও বাইক চালিয়ে হাত দিয়েই গ্রিজ পরিস্কার করছেন চালকরা। এর ফলে যা হওয়ার তাই হচ্ছে।
আরও পড়ুন: ১২৫ সিসির বাইকে ডিস্ক নাকি ড্রাম ব্রেক ভালো?
বাইকের চেনের মধ্যে আঙুল ঢুকে গিয়েই এহেন বিপত্তি বলে জানিয়েছেন চিকিৎসকরা। অধিকাংশ ক্ষেত্রেই অস্ত্রোপচার করতে হয়েছে। কারও কারও প্লাস্টিক সার্জারি পর্যন্ত। তবে চিকিৎসকরা বলছেন, সামান্য সতর্ক হলেই এই দূর্ঘটনা এড়ানো যায়।
এজেড




