মোটরসাইকেল ও প্রাইভেট কারের চুরি বা অননুমোদিত ব্যবহার রোধে বাজারে এসেছে আধুনিক প্রযুক্তির থ্রি-ইন-ওয়ান স্মার্ট ভেহিকেল সিকিউরিটি সিস্টেম 'ট্যাসলক কম্বো ৫১' (Tasslock Combo 51)। এতে সিম-ফ্রি লোকেশন ট্র্যাকিং (SIM-Free Location Tracking), ইঞ্জিন ইমোবিলাইজার (Engine Immobilizer) এবং স্মার্ট সিকিউরিটি অ্যালার্মের (Smart Security Alarm) মতো অত্যাধুনিক সুবিধা একসঙ্গে যুক্ত করা হয়েছে।
স্মার্ট টু-ওয়ে পিকেই রিমোট (Smart 2-Way PKE Remote)
এই ডিভাইসের মূল রিমোটে ব্যবহার করা হয়েছে প্যাসিভ কিলেস এন্ট্রি (Passive Keyless Entry) প্রযুক্তি। এর মাধ্যমে রিমোট দিয়েই সহজে গাড়ি লক ও আনলক করা যায়। এছাড়া ডিভাইসের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ব্যবহারকারীকে তৎক্ষণাৎ অবহিত করে এই রিমোট। যেকোনো জরুরি পরিস্থিতির জন্য এর সঙ্গে একটি ব্যাকআপ রিমোটও (Backup Remote) দেওয়া হচ্ছে।

স্মার্ট অ্যালার্ম ও ইঞ্জিন ইমোবিলাইজার (Smart Alarm & Engine Immobilizer)
গাড়িতে কোনো ধরনের অননুমোদিত স্পর্শ বা সন্দেহজনক নড়াচড়া শনাক্ত হলেই সঙ্গে সঙ্গে বেজে ওঠে স্মার্ট সিকিউরিটি অ্যালার্ম (Smart Security Alarm)। অন্যদিকে, চোর চক্র গাড়ি স্টার্ট করার চেষ্টা করলে ইঞ্জিন ইমোবিলাইজার (Engine Immobilizer) স্বয়ংক্রিয়ভাবে ইঞ্জিন লক করে দেয়, যা গাড়ি চুরির ঝুঁকি বহুলাংশে কমিয়ে দেয়।

সিম-ফ্রি লোকেশন ট্র্যাকিং (SIM-Free Location Tracking)
ট্যাসলক কম্বো ৫১-এর অন্যতম বড় আকর্ষণ হলো এর সিম-ফ্রি লোকেশন ট্র্যাকিং (SIM-Free Location Tracking) প্রযুক্তি। নির্দিষ্ট মোবাইল অ্যাপের (Mobile App Support) মাধ্যমে গাড়ির রিয়েল-টাইম অবস্থান পর্যবেক্ষণ করা যায়। এতে কোনো সিম কার্ড বা অতিরিক্ত মাসিক সাবস্ক্রিপশন ফি দেওয়ার ঝামেলা থাকে না। জিওফেন্স অ্যালার্ট (Geofence Alert) সুবিধার মাধ্যমে নির্ধারিত সীমানার বাইরে গাড়ি চলে গেলে নোটিফিকেশন পাওয়া যায়। এছাড়া জ্যামিং বা সংকেত ব্লকিং রোধে এতে রয়েছে অ্যাডভান্সড অ্যান্টি-জ্যামার ডিফেন্স টেকনোলজি (Advanced Anti-Jammer Defence Technology)।

মূল্য ও অন্যান্য সুবিধা
বাইক এবং গাড়ির উভয় ধরনের যানেই ব্যবহার উপযোগী এই ডিভাইসটির বিশেষ মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র চার হাজার ৯৯৯ টাকা। কোম্পানির পক্ষ থেকে গ্রাহকদের জন্য সম্পূর্ণ ফ্রি ইনস্টলেশন (Free Installation) এবং এক বছরের ওয়ারেন্টি (1 Year Warranty) দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ট্যাস অ্যালার্ম: চোর আসলে বাজবে অ্যালার্ম, ফোনে যাবে কল
ট্যাসলক লিমিটেড ব্রিটিশ সরকারের অধীনে নিবন্ধিত একটি স্বনামধন্য প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রতিষ্ঠানটি কেবল আন্তর্জাতিক পর্যায়েই নয়, বরং বাংলাদেশেও তাদের নিজস্ব করপোরেট অফিসের মাধ্যমে সুনামের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ট্যাসলক সম্পর্কে বিস্তারিত জানতে অটোমোবাইল গ্রেড সিকিউরিটি ডিভাইস কিনতে ভিজিট করতে পারেন প্রতিষ্ঠানটির ওয়েবসাইট।
এজেড




