শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

হোন্ডার এই মোটরসাইকেল ও স্কুটার বেশি মাইলেজ দেয়, দামেও সস্তা

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৯:৩১ এএম

শেয়ার করুন:

হোন্ডার এই মোটরসাইকেল ও স্কুটার বেশি মাইলেজ দেয়, দামেও সস্তা
হোন্ডার এই মোটরসাইকেল বেশি মাইলেজ দেয়, দামেও সস্তা

ভারতের মোটরসাইকেলের বাজারে ২০২৬ সালের জুলাই মাসে বিক্রির ক্ষেত্রে উল্লেখযোগ্য রেকর্ড তৈরি হয়েছে। এই সময়ে মোট ১৯ লাখ ২৩ হাজারেরও বেশি মোটরসাইকেল বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় ২২ শতাংশেরও বেশি বেশি। বিক্রির এই তালিকায় আধিপত্য বজায় রেখেছে হিরো স্প্লেন্ডার। তবে এর পরেই দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে বাজার কাঁপাচ্ছে হোন্ডার জনপ্রিয় দুটি বাহন—হোন্ডা অ্যাক্টিভা এবং হোন্ডা শাইন।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হোন্ডা অ্যাক্টিভার জুলাই মাসে ২ লাখ ৬ হাজার ১৭০টি ইউনিট বিক্রি হয়েছে। এই স্কুটারটি ১১০ সিসি এবং ১২৫সিসি— এই দুটি ইঞ্জিন বিকল্পে পাওয়া যায়। এর দাম শুরু হচ্ছে ভারতে ৭৮ হাজার  ৬৭৯ রুপি থেকে এবং এটি প্রতি লিটারে ৪৭ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়।

Activa125_Gallery_Thumb_1_960x806

অন্যদিকে, তালিকার তৃতীয় স্থানে থাকা হোন্ডা শাইন ১ লাখ ৯১ হাজার ৯৫০টি ইউনিট বিক্রি করে দারুণ সাফল্য অর্জন করেছে। 

এই বাইকে ১২৩.৯৪ সিসির ইঞ্জিন রয়েছে এবং এটি প্রতি লিটারে ৫৫ পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। এর দাম শুরু ভারতে ৮৩ হাজার ৬৭৯ রুপি থেকে। 

আরও পড়ুন: ১৬০ সিসির শক্তিশালী পালসার মোটরসাইকেল আনল বাজাজ

এছাড়া হিরো শাইনের আরেকটি সাশ্রয়ী সংস্করণ হলো হোন্ডা শাইন ১০০, যার দাম শুরু হয়েছে ৬৫ হাজার ৯৯৬ রুপি থেকে এবং এটি প্রতি লিটারে ৬৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ প্রদান করে। চমৎকার মাইলেজ ও সাশ্রয়ী দামের কারণে সাধারণ মানুষের কাছে এই বাহনগুলো দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর