শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

১৬০ সিসির শক্তিশালী পালসার মোটরসাইকেল আনল বাজাজ

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৪:২০ পিএম

শেয়ার করুন:

১৬০ সিসির শক্তিশালী পালসার মোটরসাইকেল আনল বাজাজ
১৬০ সিসির নতুন শক্তিশালী পালসার মোটরসাইকেল আনল বাজাজ

ভারতের অন্যতম প্রধান মোটরসাইকেল নির্মাতা বাজাজ অটো তাদের জনপ্রিয় পালসার সিরিজে দুটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। নতুন এই মডেল দুটি হলো পালসার এন১৬০ এস এবং পালসার এন১৬০ এসএস। আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি এই বাইকগুলোতে একাধিক আধুনিক প্রযুক্তি ও আপডেট যুক্ত করা হয়েছে, যা আগের তুলনায় এগুলোকে আরও শক্তিশালী করে তুলেছে।

নতুন এই বাইকদুটিতে দেওয়া হয়েছে ১৬৪.৫ সিসির একক সিলিন্ডার ফোর-ভালভ ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ৯৫০০ আরপিএমে ১৮ বিএইচপি শক্তি এবং ৮০০০ আরপিএমে ১৪.৪ এনএম টর্ক পাওয়া যায়। 

বাজাজের দাবি অনুযায়ী, এই বাইকগুলো মাত্র ৪.৫ সেকেন্ডে শূন্য থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে সক্ষম। আগের মডেলে এয়ার-কুলিং এবং মেকানিক্যাল থ্রটল ব্যবহার করা হলেও, নতুন ফোর-ভালভ সংস্করণে অয়েল-কুলিং এবং ইন্টেলিজেন্ট ইলেকট্রনিক থ্রটল বডি দেওয়া হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ৫-স্পিড গিয়ারবক্স এবং একাধিক রাইডিং মোড, যার মধ্যে রোড, রেইন, স্পোর্ট এবং অফ-রোড মোড অন্তর্ভুক্ত রয়েছে।

bajaj_pic

নতুন মডেলে যুক্ত করা হয়েছে বিশেষ 'ক্রল টেকনোলজি'। এর ফলে একবার ক্লাচ চেপে ধরলে বারবার গিয়ার বদলানোর ঝামেলা থাকে না এবং পঞ্চম গিয়ারেও বাইক বন্ধ না হয়ে কম গতিতে সহজে চালানো যায়। এছাড়া এন১৬০ এসএস মডেলে ইলেকট্রনিক থ্রটলের মাধ্যমে কাজ করা ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, গুগল ম্যাপ সাপোর্ট এবং ৫ ইঞ্চির টিএফটি কনসোল দেওয়া হয়েছে।

নিরাপত্তা ও অন্যান্য ফিচারের দিক থেকেও বাইকদুটিতে এসেছে বড় পরিবর্তন। এন১৬০ এস মডেলে সিঙ্গেল-চ্যানেল এবিএস এবং ব্লুটুথ কানেক্টিভিটিসহ এলসিডি ডিসপ্লে রয়েছে। অন্যদিকে এন১৬০ এসএস মডেলে ডুয়াল-চ্যানেল এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল এবং টিএফটি ডিসপ্লে দেওয়া হয়েছে। আটলান্টিক ব্লু, পার্ল মেটালিক হোয়াইট এবং ব্রুকলিন ব্ল্যাক—এই তিনটি নতুন রঙের বিকল্পে বাইকগুলো পাওয়া যাবে।

আরও পড়ুন: ১০০ সিসির এসব মোটরসাইকেলের দাম ৮০ হাজারেরও কম

চ্যাসিস ও ব্রেকিং সিস্টেমেও আনা হয়েছে উন্নত পরিবর্তন। পুরনো মডেলের ৩৩ মিলিমিটার ফ্রন্ট ফর্কের বদলে নতুন ফোর-ভালভ মডেলে ৩৭ মিলিমিটার ইউএসডি ফর্ক এবং পেছনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। সামনে ২৮০ মিলিমিটারের পরিবর্তে ৩০০ মিলিমিটার ডিস্ক এবং পেছনে ২৩০ মিলিমিটার ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। ১৪ লিটার ধারনক্ষমতার ফুয়েল ট্যাঙ্কের এই বাইকগুলো লিটারে প্রায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। 

দামের কথা বলতে গেলে, পালসার এন১৬০ এস মডেলের এক্স-শোরুম মূল্য ভারতে ১, লাখ ২৩ হাজার ৫১১ রুপি এবং পালসার এন১৬০ এসএস মডেলের এক্স-শোরুম মূল্য ১ লাখ ৪২ হাজর ৫৮৫ রুপি।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর