সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

পালসার সিরিজে ১৬০ সিসির অ্যাডভেঞ্চার মোটরসাইকেল আনল বাজাজ

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০১:০৫ পিএম

শেয়ার করুন:

পালসার সিরিজে ১৬০ সিসির অ্যাডভেঞ্চার মোটরসাইকেল আনল বাজাজ
পালসার সিরিজে ১৬০ সিসির অ্যাডভেঞ্চার মোটরসাইকেল আনল বাজাজ

ভারতের অন্যতম প্রধান মোটরসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাজাজ অটো তাদের জনপ্রিয় পালসার সিরিজে নিয়ে এসেছে নতুন চমক। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে বাজারে লঞ্চ করেছে দুইটি নতুন ভ্যারিয়েন্ট—পালসার এন১৬০ এস এবং পালসার এন১৬০ এসএস। আকর্ষণীয় নতুন ডিজাইনের পাশাপাশি এই বাইকগুলোতে যুক্ত করা হয়েছে একাধিক আধুনিক প্রযুক্তি ও পারফরম্যান্স আপডেট, যা আগের মডেলগুলোর তুলনায় এগুলোকে আরও শক্তিশালী ও আকর্ষণীয় করে তুলেছে।

ইঞ্জিন ও পারফরম্যান্স

নতুন পালসার এন১৬০ এস এবং এসএস মডেলে দেওয়া হয়েছে শক্তিশালী ১৬৪.৫ সিসি বিশিষ্ট সিঙ্গল-সিলিন্ডার ফোর-ভালভ ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ৯,৫০০ আরপিএম-এ ১৮ বিএইচপি শক্তি এবং ৮,০০০ আরপিএম-এ ১৪.৪ নিউটন মিটার টর্ক উৎপন্ন হয়। বাইক দুইটি মাত্র ৪.৫ সেকেন্ডে শূন্য থেকে ৬০ কিলোমিটার গতি তুলতে সক্ষম। পূর্বের মডেলে ১৬৪.৯ সিসি ইঞ্জিন থাকলেও নতুন ফোর-ভালভ মডেলে ইঞ্জিনের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। এছাড়া এতে অয়েল-কুলিং এবং ইলেকট্রনিক থ্রটল বডির পাশাপাশি ৫-স্পিড গিয়ারবক্স রাখা হয়েছে।

1786286566_pulsar-N160-S-2026-08-976ff302c4e991784ef9d7025d3908b1

রাইডিং প্রযুক্তি ও মোড

বাজাজ এই ইলেকট্রনিক থ্রটলকে ‘ইন্টেলিজেন্ট থ্রটল’ নামে অভিহিত করেছে। এর সঙ্গে যুক্ত করা হয়েছে বেশ কিছু আধুনিক ইলেকট্রনিক ফিচার। দুটি বাইকেই রোড, রেইন, স্পোর্ট এবং অফ-রোড—এই চারটি ভিন্ন রাইডিং মোড দেওয়া হয়েছে। পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে ‘ক্রল টেকনোলজি’, যার ফলে বারবার গিয়ার বদলানোর ঝামেলা ছাড়াই কম গতিতে খুব সহজে বাইক চালানো সম্ভব এবং উচ্চ গিয়ারেও বাইক হঠাৎ বন্ধ হয়ে যায় না।

ডিসপ্লে ও নিরাপত্তা ফিচার

নিরাপত্তা ও কনক্টিভিটির দিক থেকেও বাইক দুইটিতে রয়েছে বড় আপডেট।

পালসার এন১৬০ এস: এই মডেলে সিঙ্গল-চ্যানেল এবিএস (ABS) এবং ব্লুটুথ কানেক্টিভিটি ও টার্ন-বাই-টার্ন নেভিগেশন সম্বলিত এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে।

bajaj_bike

পালসার এন১৬০ এসএস: প্রিমিয়াম এই মডেলে ডুয়াল-চ্যানেল এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, গুগল ম্যাপ সাপোর্ট এবং ৫ ইঞ্চির প্রিমিয়াম টিএফটি কনসোল বা ডিসপ্লে রয়েছে, যাতে ব্লুটুথ ও ওয়াই-ফাই কানেক্টিভিটির সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন: ১০০ সিসির এসব মোটরসাইকেলের দাম ৮০ হাজারেরও কম

সাসপেনশন, ব্রেক ও অন্যান্য স্পেসিফিকেশন

বাইকগুলোতে আগের তুলনায় আরও শক্তিশালী চ্যাসিস ব্যবহার করা হয়েছে। সামনে ৩৩ এমএম-এর পরিবর্তে আরও মজবুত ৩৭ এমএম ইউএসডি (USD) ফ্রন্ট ফর্ক এবং পেছনে মোনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। ব্রেকিং সিস্টেম উন্নত করতে সামনের চাকায় ২৮০ এমএম-এর বদলে বড় ৩০০ এমএম ডিস্ক এবং পেছনে ২৩০ এমএম ডিস্ক ব্রেক রাখা হয়েছে। এছাড়া সামনে ১০০/৮০-১৭ এবং পেছনে ১৩০/৭০-১৭ সাইজের রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে। জ্বালানির জন্য এতে ১৪ লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে।

meter

দাম 

বাইকগুলো আটলান্টিক ব্লু, পার্ল মেটালিক হোয়াইট এবং ব্রুকলিন ব্ল্যাক—এই তিনটি আকর্ষণীয় রঙে বাজারে পাওয়া যাবে। ভারতে দামের ক্ষেত্রে, পালসার এন১৬০ এস-এর এক্স-শোরুম মূল্য ১,৩৩,৫১১ রুপি এবং পালসার এন১৬০ এসএস-এর এক্স-শোরুম মূল্য ১,৪২,৫৮৫ রুপি নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির দাবি অনুযায়ী, এই বাইকগুলো লিটার প্রতি প্রায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ প্রদান করতে সক্ষম।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর