বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

আসছে নতুন বাজাজ পালসার, ক্লাসিক লাইন-আপে বড় আপডেটের ইঙ্গিত

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০১:৪০ পিএম

শেয়ার করুন:

আসছে নতুন বাজাজ পালসার, ক্লাসিক লাইন-আপে বড় আপডেটের ইঙ্গিত
আসছে নতুন বাজাজ পালসার, ক্লাসিক লাইন-আপে বড় আপডেটের ইঙ্গিত

বাজারে বড় চমক দিতে চলেছে বাজাজ অটো। কোম্পানি জানিয়েছে, আগামী ১২ আগস্ট ভারতের পুনেতে একটি গুরুত্বপূর্ণ পণ্য ঘোষণা করা হবে। বিভিন্ন টিজার এবং সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সেদিনই আত্মপ্রকাশ করতে পারে আপডেটেড ক্লাসিক বাজাজ পালসার লাইন-আপ।

বাজাজের প্রকাশিত অফিসিয়াল টিজারে একটি ঢাকা মোটরসাইকেলের ছবি দেখা গিয়েছে। সঙ্গে রয়েছে “টুইস্ট ইনটু অ্যান অল-নিউ রাশ” ট্যাগলাইন। পুরো বাইকটি দেখা না গেলেও এর ডিজাইন ও অবয়ব দেখে বিশেষজ্ঞদের ধারণা, এটি নতুন প্রজন্মের পালসার। 

সম্প্রতি পরীক্ষামূলকভাবে রাস্তায় দেখা গিয়েছিল একটি ছদ্মবেশে ঢাকা নতুন পালসার। ধারণা করা হচ্ছে, সেটি নতুন পালসার ১২৫ অথবা আপডেটেড পালসার ১৫০ হতে পারে। এই দুটি মডেলই বাজাজের সবচেয়ে জনপ্রিয় বাইকের মধ্যে অন্যতম।

bajaj_pic

নতুন মডেলে আগের মতোই পেশিবহুল ডিজাইন থাকলেও আরও আধুনিক লুক দেওয়া হতে পারে। সম্ভাব্য পরিবর্তনের মধ্যে রয়েছে বড় ফ্রন্ট কাউল, নতুন ট্যাংক এক্সটেনশন, আরও শার্প বডি প্যানেল, নতুন এলইডি লাইটিং এবং নতুন ডিজাইনের অ্যালয় হুইল। পরীক্ষামূলক মডেল থেকে যে তথ্য মিলেছে, তাতে নতুন পালসারে থাকতে পারে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, রিয়ার মনোশক সাসপেনশন, ফ্রন্ট ডিস্ক ব্রেক, স্প্লিট সিট ও অ্যালয় হুইল। এই পরিবর্তনগুলোর মাধ্যমে দৈনন্দিন ব্যবহারের সুবিধার পাশাপাশি আরও প্রিমিয়াম রাইডিং অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়েছে বাজাজ।

আরও পড়ুন: রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কিনুন মাত্র ২০ হাজার রুপিতে

২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের ফলাফল ঘোষণার সময় বাজাজ জানিয়েছিল, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ১০টি নতুন বা উল্লেখযোগ্যভাবে আপডেটেড মোটরসাইকেল বাজারে আনবে। এর মধ্যে ১২৫ সিসি ও ১৫০ সিসি সেগমেন্টের দুটি সম্পূর্ণ নতুন পালসার থাকছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ আগস্টের অনুষ্ঠানে নতুন প্রজন্মের পালসার ১২৫ ও পালসার ১৫০-এর ওপর থেকেই পর্দা উঠতে পারে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর