বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

ফুয়েল পাম্পে তেল নেওয়ার সময় চুরি ঠেকানোর ৪টি উপায়

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ১২:৫০ পিএম

শেয়ার করুন:

ফুয়েল পাম্পে তেল নেওয়ার সময় চুরি ঠেকানোর ৪টি উপায়
ফুয়েল পাম্পে তেল নেওয়ার সময় চুরি ঠেকানোর ৪টি উপায়

গাড়ি বা মোটরসাইকেলে তেল ভরানোর সময় পাম্পে নানা ধরনের কারচুপি বা প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা থাকে। তবে কিছু সহজ নিয়ম ও সতর্কতা মেনে চললে ঠকে যাওয়ার সুযোগ অনেকটাই কমে যায়। চলুন জেনে নেওয়া যাক ফুয়েল পাম্পে তেল নেওয়ার সময় পাম্পের চুরি এড়ানোর কার্যকর ৪টি উপায় সম্পর্কে।

pump-35_20250210_142606681

১. টাকার বদলে লিটার হিসেবে তেল নিন: ৫০০ বা ১০০০ টাকার মতো রাউন্ড ফিগারে তেল না নিয়ে ৫২০ বা ৯৮০ টাকার মতো অ্যামাউন্টে তেল নিন অথবা সরাসরি লিটার হিসেবে তেল চান।

istockphoto-1208823889-612x612

২. মিটারের শূন্য বা জিরো চেক করুন: তেল দেওয়া শুরু করার ঠিক আগে মেশিনের মিটারের রিডিং একদম ০.০০ থেকে শুরু হচ্ছে কি না, তা ভালোভাবে নিশ্চিত হয়ে নিন।

আরও পড়ুন: পেট্রোল পাম্পগুলো যেভাবে তেল চুরি করে

Refueling-in-Italy-1024x576

৩. সকালে বা রাতে তেল নিন: ভরদুপুরে তীব্র গরমে তেল কিছুটা প্রসারিত থাকে, ফলে পরিমাণে কিছুটা কম পাওয়া যায়। তাই ঠান্ডা আবহাওয়া অর্থাৎ ভোরে বা রাতে তেল নিলে পুরো পরিমাণটাই সঠিকভাবে পাওয়া সম্ভব।

DALL·E-2024-09-23-13.25.35-A-realistic-close-up-image-of-a-motorcycle-fuel-tank-being-filled-with-gasoline-at-a-gas-station.-The-fuel-nozzle-is-inserted-into-the-tank-with-the-

৪. নজেলের লক খেয়াল করুন: তেল দেওয়ার সময় পাম্পের কর্মী যেন নজেলের সুইচ বারবার চেপে ধরে আবার না ছেড়ে দেন। নজেলটি লক করে পাম্পের কর্মীকে হাত সরিয়ে রাখতে বলুন, যাতে তেল সরবরাহে কোনো কারচুপি করা না যায়।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর