গাড়ি কিনলে সেটা যেন পুরো পরিবারের সকলের ব্যবহারের উপযোগী হয়, এখন বেশিরভাগ ক্রেতাই এমন গাড়িই খুঁজছেন। সেই কারণেই জুলাই মাসেও মধ্যবিত্ত পরিবারের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে মারুতি সুজুকির ৭ সিটের এমপিভি। এই মডেলটি ৭ সিট এবং ৬ সিট—দুই বিকল্পেই পাওয়া যায়।
ভারতে এখন গাড়ি কেনার ক্ষেত্রে বেশিরভাগ পরিবারের প্রথম পছন্দ এমন একটি মডেল, যা একসঙ্গে সকলের প্রয়োজন মেটাতে পারে। জ্বালানির বাড়তি দাম এবং মূল্যবৃদ্ধির কারণে একবারে কেনা দামি গাড়িটিও যেন পুরো পরিবার ব্যবহার করতে পারে, সেটাই এখন প্রধান ভাবনা। তাই জুলাই মাসেও মধ্যবিত্ত পরিবারের ভরসা হয়ে উঠেছে মারুতি সুজুকির ৭ সিটের এমপিভি। এটি ৬ ও ৭ সিটের বিকল্পে পাওয়া যায়।
নতুন এই গাড়ির মাইলেজ প্রায় ২৭ কিমি। প্রয়োজন হলে ভেতরে প্রচুর মালপত্রও রাখা যায়। রক্ষণাবেক্ষণের খরচ কম। ভারতে এই গাড়ির দাম শুরু মাত্র ৫.২১ লাখ রুপি থেকে।
বলা হচ্ছে, মারুতি সুজুকি ইকো-র কথা। কারণ, এটি একই সঙ্গে একটি ফ্যামিলি এমপিভি, ভ্যান, ট্যাক্সি এবং অ্যাম্বুলেন্স হিসেবেও ব্যবহার করা যায়। অর্থাৎ, বিভিন্ন ধরনের গ্রাহকের প্রয়োজন মাথায় রেখেই এই মডেলটি তৈরি করা হয়েছে।

জুলাই মাসে মারুতি সুজুকি ইকো ভারতে মোট ১৩ হাজার ৮৯৬টি ইউনিট বিক্রি হয়েছে। এটি পেট্রোল ও সিএনজি—দুই ভ্যারিয়েন্টেই পাওয়া যায়। পাশাপাশি ৫, ৬ ও ৭ সিটের বিকল্পও রয়েছে। মারুতি সুজুকি ইকোতে রয়েছে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন, যা পেট্রোল ভ্যারিয়েন্টে ৮০.৭৬ পিএস শক্তি এবং ১০৪.৫ এনএম পিক টর্ক উৎপন্ন করে।
এছাড়াও এই গাড়ির সিএনজি ভ্যারিয়েন্টও পাওয়া যায়। তবে মারুতি সুজুকি ইকো সিএনজি ভ্যারিয়েন্টে গাড়িটি ৭১.৬৫ পিএস শক্তি এবং ৯৫ এনএম টর্ক উৎপন্ন করে। ফলে পেট্রোলের তুলনায় শক্তি কিছুটা কম। তবে পেট্রোল ভ্যারিয়েন্টে এই গাড়ি ১৯-২০ কিমি পর্যন্ত মাইলেজ দেয়।

অন্যদিকে, সিএনজি ভ্যারিয়েন্টে মাইলেজ ২৬-২৭ কিমি পর্যন্ত পাওয়া যায়। মারুতি সুজুকি ইকো-তে রয়েছে এয়ারব্যাগ, এবিএস-এর সঙ্গে ইবিডি, সিট বেল্ট রিমাইন্ডার, স্পিড অ্যালার্ট সিস্টেম।
এছাড়া নতুন মারুতি ইকো স্টার এডিশন-এ দেওয়া হয়েছে বডি-কালার বাম্পার, রিয়ার স্পয়লার, ফগ ল্যাম্প, ইন্টিরিয়র স্টাইলিং কিট, সিট কভার, স্টাইলিশ হুইল কভার, ক্রোম এমব্লেম, ডোর ভাইজর এবং মাড ফ্ল্যাপ-সহ মোট ১৮টি অ্যাক্সেসরি।
আরও পড়ুন: মাত্র ৩০ হাজার টাকা ডাউন পেমেন্টে কিনুন মোটরসাইকেল
মারুতি সুজুকি ইকো-তে এখন ১১টি সেফটি ফিচার রয়েছে। এর মধ্যে রয়েছে রিভার্স পার্কিং সেন্সর, ইঞ্জিন ইমোবিলাইজার, চাইল্ড লক, সিট বেল্ট রিমাইন্ডার, ইবিডি-সহ এবিএস, ৬টি এয়ারব্যাগ। এছাড়া নতুন স্টিয়ারিং হুইল, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং নতুন এসি কন্ট্রোলও দেওয়া হয়েছে।

ভারতে মারুতি ইকোর পেট্রোল ভ্যারিয়েন্টের দাম শুরু ৫.২১ লাখ রুপি থেকে। অন্যদিকে সিএনজি ভ্যারিয়েন্টের দাম শুরু ৬.৬১ লাখ রুপি। টপ মডেলের দাম সর্বাধিক ৭.৬৩ লাখ রুপি। তাই পরিবারের জন্য এটি একটি সেরা বাজেটবান্ধব এমপিভিগুলির মধ্যে অন্যতম।
এজেড




