স্বপ্নের মোটরসাইকেল কেনা এখন আরও সহজ হয়ে উঠেছে। আকর্ষণীয় নকশা এবং নির্ভরযোগ্য পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি হিরো মোটরসাইকেল কিনতে গ্রাহকদের জন্য অবিশ্বাস্য কিস্তি সুবিধা নিয়ে এসেছে 'আমার হিরো'।
এই অফারের আওতায় সর্বনিম্ন মাত্র ৩০ হাজার টাকা প্রারম্ভিক জমা বা ডাউন পেমেন্ট দিয়েই গ্রাহকরা তাদের পছন্দের হিরো মোটরসাইকেল কিনে নিতে পারবেন। বকেয়া মূল্য সর্বোচ্চ ২৪ মাসের সহজ কিস্তিতে পরিশোধ করার সুযোগ থাকছে। পাশাপাশি এই কিস্তি সুবিধায় সার্ভিস চার্জ বা সেবামূল্য ধরা হয়েছে মাত্র ১ শতাংশ।

হিরো মোটরসাইকেলের শোরুম কিংবা প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অফারের বিস্তারিত জানতে পারবেন।
আরও পড়ুন: হোন্ডা ৫০০ সিসির রোডস্টার মোটরসাইকেল আনল
সহজ ও ঝামেলামুক্ত এই সুবিধার কারণে সাধারণ ক্রেতাদের জন্য নতুন বাহন কেনা এখন পুরোপুরি সাধ্যের মধ্যে চলে এসেছে। তাই আজই 'আমার হিরো'র মাধ্যমে সহজেই নিজের পছন্দের হিরো মোটরসাইকেলটি বুঝে নিতে পারেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার প্রতিটি ভ্রমণ উপভোগ করতে পারেন।
এজেড




