শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

বৃষ্টিতে গাড়ির ইঞ্জিন বন্ধ? মেকানিক ডাকার আগে নিজেই যা পরীক্ষা করবেন

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ১১:১৬ এএম

শেয়ার করুন:

বৃষ্টিতে গাড়ির ইঞ্জিন বন্ধ? মেকানিক ডাকার আগে নিজেই যা পরীক্ষা করবেন
বৃষ্টিতে গাড়ির ইঞ্জিন বন্ধ? মেকানিক ডাকার আগে নিজেই যা পরীক্ষা করবেন

বর্ষাকালে টানা বৃষ্টিতে গাড়ি বাইরে দাঁড়িয়ে থাকলে বা পানি জমা রাস্তায় চলার পর অনেক সময় গাড়ি স্টার্ট নিতে সমস্যা হয়। এমন পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে মেকানিক ডাকার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিজেই পরীক্ষা করে দেখতে পারেন।

সবার আগে ব্যাটারির অবস্থা পরীক্ষা করুন। গাড়ি স্টার্ট না হলে প্রথমেই ব্যাটারি পরীক্ষা করুন। বৃষ্টির কারণে ব্যাটারির টার্মিনালে আর্দ্রতা বা মরিচা জমতে পারে। আবার টার্মিনালের সংযোগ ঢিলা হয়ে গেলেও গাড়ি স্টার্ট নিতে সমস্যা হয়। তাই টার্মিনাল পরিষ্কার করে সংযোগ ঠিক আছে কি না দেখে আবার গাড়ি স্টার্ট করার চেষ্টা করুন।

স্পার্ক প্লাগকে অবহেলা করবেন না। পেট্রোল গাড়ির ইঞ্জিন স্টার্ট করাতে স্পার্ক প্লাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষাকালে আর্দ্রতা বা পানি লাগলে স্পার্ক প্লাগ ভিজে যেতে পারে। এর ফলে ইঞ্জিন স্টার্ট হতে সমস্যা হয়। সম্ভব হলে স্পার্ক প্লাগ পরিষ্কার করে ভালোভাবে শুকিয়ে আবার গাড়ি স্টার্ট করার চেষ্টা করুন।

hotel

এয়ার ফিল্টারও পরীক্ষা করুন। পানি জমা রাস্তা দিয়ে গাড়ি চালালে এয়ার ফিল্টারের মধ্যে পানি ঢুকে যেতে পারে। এতে ইঞ্জিন পর্যাপ্ত বাতাস পায় না, ফলে স্টার্ট নিতে সমস্যা হতে পারে। এয়ার ফিল্টার বেশি ভিজে গেলে বা নষ্ট হয়ে গেলে তা বদলে ফেলা উচিত।

আরও পড়ুন: কম দামে কিনতে পারেন এই ৫ প্রাইভেট কার

ওয়্যারিং এবং ফিউজও পরীক্ষা করুন। বর্ষাকালে গাড়ির বৈদ্যুতিক ব্যবস্থায় আর্দ্রতা ঢুকে পড়তে পারে। অনেক সময় ওয়্যারিং ঢিলা হয়ে যাওয়া বা ফিউজ নষ্ট থাকার কারণেও গাড়ি স্টার্ট হয় না। তাই প্রয়োজনীয় ওয়্যারিং এবং ফিউজের অবস্থা ভালোভাবে পরীক্ষা করুন।

rain2

ইঞ্জিনে পানি ঢুকলে এই ভুল করবেন না

যদি গাড়ি গভীর পানি পার হয়ে থাকে এবং আপনার মনে হয় ইঞ্জিনে পানি ঢুকে গিয়ে সার্ভিসিংয়ের প্রয়োজন রয়েছে, তাহলে বারবার সেলফ স্টার্ট দেওয়ার চেষ্টা করবেন না। এতে ইঞ্জিনের গুরুতর ক্ষতি হতে পারে। এমন পরিস্থিতিতে মেকানিকের সাহায্য নেওয়া বা গাড়িটিকে সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়াই সবচেয়ে নিরাপদ।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর