কম বাজেটে নিরাপদ, ফিচারসমৃদ্ধ এবং নির্ভরযোগ্য গাড়ি কিনতে চাইলে টাটা মোটরসের পাঁচটি গাড়ি দারুণ বিকল্প হতে পারে। ছোট পরিবারের কথা মাথায় রেখে তৈরি এই গাড়িগুলোর দাম এবং বৈশিষ্ট্যগুলো এই প্রতিবেদনে জানানো হলো।
টাটা অল্ট্রোজ
এটি কোম্পানির একটি প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়ি, যার প্রারম্ভিক এক্স-শোরুম দাম ৬ লাখ ২৯ হাজার রুপি। আধুনিক ও ফিউচারিস্টিক লুকের এই গাড়িতে ১০.২৫ ইঞ্চির ডিজিটাল টাচস্ক্রিন, সানরুফ এবং হারমান অডিও সিস্টেম রয়েছে। সুরক্ষার দিক থেকে গ্লোবাল এনসিএপি পরীক্ষায় এটি ৫-স্টার রেটিং পেয়েছে এবং পেট্রোল ও ডিজেল ভ্যারিয়েন্টে ১৯ থেকে ২৩.৬ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দেয়।
টাটা টিয়াগো
এটি টাটা মোটরসের সবচেয়ে সাশ্রয়ী বা সস্তা গাড়ি, যার এক্স-শোরুম দাম শুরু হয় ৪ লাখ ৬৯ হাজার রুপি থেকে। এই গাড়িতে ডুয়াল-টোন কেবিন, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেমের মতো ফিচার রয়েছে। সুরক্ষায় ৪-স্টার রেটিং পাওয়া এই গাড়িটি পেট্রোল ভ্যারিয়েন্টে ১৯ থেকে ২০ কিলোমিটার এবং সিএনজি ভ্যারিয়েন্টে ২৬ থেকে ২৮ কিলোমিটার প্রতি কিলোগ্রাম মাইলেজ প্রদান করে।

টাটা টিগর
এটি কোম্পানির সবচেয়ে সাশ্রয়ী কমপ্যাক্ট সেডান গাড়ি, যার প্রারম্ভিক এক্স-শোরুম দাম ৫ লাখ ৫৫ হাজার রুপি। এর পেছনে ৪১৯ লিটারের বড় বুট স্পেস এবং চমৎকার সব ফিচার রয়েছে। ৪-স্টার সুরক্ষা রেটিংপ্রাপ্ত এই সেডানটি পেট্রোল সংস্করণে ১৯.২ কিলোমিটার এবং সিএনজি সংস্করণে ২৬.৪৯ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।
আরও পড়ুন: সাশ্রয়ী ও নিরাপদ এসইউভি: কম বাজেটে সেরা ৫টি গাড়ির খোঁজ
টাটা পাঞ্চ
এটি দেশের অন্যতম জনপ্রিয় একটি মাইক্রো এসইউভি, যার প্রারম্ভিক এক্স-শোরুম দাম ৫ লাখ ৬৯ হাজার রুপি। এসইউভি স্টাইলের এই গাড়িতে ক্রুজ কন্ট্রোল, ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন এবং স্ট্যান্ডার্ড হিসেবে ৬টি এয়ারব্যাগ রয়েছে। সুরক্ষায় ৫-স্টার রেটিংপ্রাপ্ত এই গাড়িটি পেট্রোলে ১৮.৮ থেকে ২০ কিলোমিটার এবং সিএনজিতে ২৬.৯০ কিলোমিটার প্রতি কিলোগ্রাম মাইলেজ দেয়।

টাটা নেক্সন
এটি ভারতের অন্যতম নির্ভরযোগ্য একটি কমপ্যাক্ট এসইউভি, যার এক্স-শোরুম দাম শুরু হয় ৭ লাখ ৩৭ হাজার রুপি থেকে। ৩৬০-ডিগ্রি ক্যামেরা, ভেন্টিলেটেড সিট এবং ওয়্যারলেস চার্জারের মতো প্রিমিয়াম ফিচারে ভরপুর এই গাড়িটি সুরক্ষায় ৫-স্টার রেটিং পেয়েছে। ভ্যারিয়েন্ট ভেদে এটি ১৭ থেকে ২৪.০৮ কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত মাইলেজ প্রদান করে।
এজেড



