শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সাশ্রয়ী ও নিরাপদ এসইউভি: কম বাজেটে সেরা ৫টি গাড়ির খোঁজ

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ১২:৪৪ পিএম

শেয়ার করুন:

সাশ্রয়ী ও নিরাপদ এসইউভি: কম বাজেটে সেরা ৫টি গাড়ির খোঁজ
সাশ্রয়ী ও নিরাপদ ৫ এসইউভি: কম বাজেটে সেরা ৫টি গাড়ির খোঁজ

বর্তমানে গাড়ি কেনার ক্ষেত্রে মধ্যবিত্ত ক্রেতাদের প্রথম পছন্দ হয়ে দাঁড়িয়েছে এসইউভি। বাজেটের মধ্যে আধুনিক ফিচার, প্রিমিয়াম লুক এবং সর্বোচ্চ নিরাপত্তার সমন্বয়ে ভারতের বাজারে এখন বেশ কিছু চমৎকার বিকল্প রয়েছে। যারা কম খরচে সানরুফ, ৫ স্টার সেফটি রেটিং এবং দুর্দান্ত মাইলেজের সংমিশ্রণ খুঁজছেন, তাদের জন্য সেরা ৫টি এসইউভি-র বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হলো-

১. টাটা পাঞ্চ (Tata Punch)

মাইক্রো এসইউভি সেগমেন্টে টাটার এই গাড়িটি বেশ জনপ্রিয়। এর প্রারম্ভিক দাম ৫ লাখ ৬৯ হাজার ৯৯০ ভারতীয় রুপি। এটি গ্লোবাল এনসিএপি (Global NCAP)-এ ৫-স্টার সেফটি রেটিং অর্জন করেছে। যারা নিরাপত্তার কথা আগে ভাবছেন, তাদের জন্য এটি দারুণ পছন্দ। এর সিএনজি (CNG) ভ্যারিয়েন্ট ২৬.৯ কিমি পর্যন্ত মাইলেজ দেয়।

২. নিসান ম্যাগনাইট (Nissan Magnite)

যারা বোল্ড ডিজাইনের গাড়ি পছন্দ করেন, তাদের জন্য নিসান ম্যাগনাইট সেরা। ৫ লাখ ৭৩ হাজার ৪০০ ভারতীয় রুপি থেকে শুরু হওয়া এই গাড়িতে ৩৬০ ডিগ্রি ক্যামেরা ও ৪-স্টার সেফটি রেটিং রয়েছে। এটি ১৭.৪ থেকে ১৯.৭ কিমি মাইলেজ প্রদান করে।

suv_2

৩. হুন্দাই এক্সটার (Hyundai Exter)

ফিচারপ্রেমীদের জন্য এটি একটি সেরা পছন্দ। ৫ লাখ ৮০ হাজর ৬০০ ভারতীয় রুপি দামের এই গাড়িতে ইলেকট্রিক সানরুফ ও ইন-বিল্ট ড্যাশক্যামের মতো প্রিমিয়াম সুবিধা পাওয়া যায়। নিরাপত্তার জন্য এতে ৬টি এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড হিসেবে থাকে। এর সিএনজি ভ্যারিয়েন্টে ২৭.১ কিমি মাইলেজ পাওয়া সম্ভব।

৪. মারুতি সুজুকি ফ্রঙ্কস (Maruti Suzuki Fronx)

কুপে-স্টাইল ডিজাইনের এই গাড়িটি যারা স্টাইল ও মাইলেজ উভয়ই চান, তাদের নজর কাড়ছে। ৬ লাখ ৮৪ হাজার ৯০০ ভারতীয় রুপি প্রারম্ভিক মূল্যের এই গাড়িতে হেডস-আপ ডিসপ্লে ও ৩৬০ ডিগ্রি ক্যামেরা রয়েছে। এর সিএনজি ভ্যারিয়েন্ট ২৮.৫ কিমি পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।

৫. কিয়া সনেট (Kia Sonet)
 
বিলাসবহুল অভিজ্ঞতার জন্য কিয়া সনেটের বিকল্প নেই। ৭ লাখ ৩৩ হাজার ৫০০ ভারতীয় রুপি দামের এই এসইউভিতে লেভেল-১ এইডিএএস (ADAS) প্রযুক্তি, ভেন্টিলেটেড সিট এবং ভয়েস-কন্ট্রোল সানরুফের মতো অত্যাধুনিক ফিচার রয়েছে। এর ডিজেল ভ্যারিয়েন্টে ২৪ কিমি পর্যন্ত মাইলেজ পাওয়া যায়।

আরও পড়ুন: মাহিন্দ্রার সব গাড়ির দাম বাড়ল

পরিবারের নিরাপত্তা ও বাজেটের ভারসাম্য বজায় রাখতে ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী এই তালিকা থেকে সেরা গাড়িটি বেছে নিতে পারেন।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর