শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মাহিন্দ্রার সব গাড়ির দাম বাড়ল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ১০:০৯ এএম

শেয়ার করুন:

মাহিন্দ্রার সব গাড়ির দাম বাড়ল
মাহিন্দ্রার সব গাড়ির দাম বাড়ল

ভারতের জনপ্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা তাদের সব স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (SUV) এবং বাণিজ্যিক গাড়ির দাম বাড়ালো। ১০ জুলাই থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত উৎপাদন খরচ ও প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণেই মাহিন্দ্রা গাড়ির দাম বেড়েছে।

new-2025-mahindra-thar-facelift-price-list-new-features-1

মাহিন্দ্রার এসইউভি মডেলগুলোর ক্ষেত্রে গড়ে ২.৭ শতাংশ এবং বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে ২ শতাংশ দাম বাড়ানো হয়েছে। এছাড়া মাহিন্দ্রার ইলেকট্রিক ভেহিক্যাল (EV) বা বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রেও দামও বেড়েছে। তবে মডেল ভেদে এই দামের পার্থক্য থাকবে।

আরও পড়ুন: বর্ষার দিনে গাড়ি চালানো: কোন ভুলে হতে পারে লাখ টাকার ক্ষতি?

উল্লেখ্য যে, এর আগে চলতি বছরের এপ্রিল মাসে মাহিন্দ্রা তাদের এসইউভি ও বাণিজ্যিক গাড়ির দাম ২.৫ শতাংশ বাড়িয়েছিল। এবার জুলাই মাস থেকে মাহিন্দ্রাসহ আরও বেশ কিছু গাড়ি প্রস্তুতকারক সংস্থা তাদের পণ্যের দাম বৃদ্ধির তালিকায় যুক্ত হয়েছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর