শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

রাস্তায় রোজ দেখেন, কিন্তু জানেন কি? এই জনপ্রিয় গাড়িগুলোর নামের অর্থ

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, ১০:২৮ এএম

শেয়ার করুন:

রাস্তায় রোজ দেখেন, কিন্তু জানেন কি? এই জনপ্রিয় গাড়িগুলোর নামের অর্থ
রাস্তায় রোজ দেখেন, কিন্তু জানেন কি? এই জনপ্রিয় গাড়িগুলোর নামের অর্থ

অনেকেই মনে করেন, নামে কী আসে যায়! কিন্তু একটি নামের মধ্যেই লুকিয়ে থাকতে পারে দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য। রাস্তায় চলতে চলতে আমরা প্রতিদিন অসংখ্য গাড়ি ও বাইক দেখি। লোগো দেখেই চিনে ফেলি BMW, TVS বা MG-এর মতো ব্র্যান্ড। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, এই নামগুলোর আসল অর্থ কী? অনেকেই হয়তো এই গাড়িগুলোর ফুল ফর্ম জানেন না। চলুন জেনে নিই এই জনপ্রিয় ব্র্যান্ডগুলোর নামকরণের পেছনের আসল রহস্য।

BMW (Bavarian Motor Works)

বিলাসবহুল গাড়ি ও স্পোর্টস বাইকের জন্য বিশ্বজুড়ে পরিচিত জার্মান সংস্থা BMW-এর পুরো নাম 'Bayerische Motoren Werke'। ইংরেজিতে এর অর্থ 'Bavarian Motor Works'। ১৯১৬ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি শুরুতে বিমানের ইঞ্জিন তৈরি করত। প্রথম বিশ্বযুদ্ধের পর তারা মোটরসাইকেল এবং পরবর্তীতে গাড়ি তৈরি শুরু করে। 'Bavarian' শব্দটি এসেছে জার্মানির বাভারিয়া রাজ্যের নাম থেকে, আর এই সংস্থার সদর দপ্তর মিউনিখ শহরে অবস্থিত। বর্তমানে উন্নত ইঞ্জিনিয়ারিং, উচ্চ গতি এবং প্রিমিয়াম গাড়ির জন্য বিশ্বজুড়ে এর সুনাম রয়েছে।

IMG_20250504_194532_002

TVS (T. V. Sundram Iyengar & Sons)

ভারতের অন্যতম জনপ্রিয় দুই চাকার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান TVS-এর পুরো নাম 'T. V. Sundram Iyengar & Sons'। সংস্থাটির প্রতিষ্ঠাতা থিরুকুরাঙ্গুডি ভেঙ্গারাম সুন্দরম আয়েঙ্গার-এর নাম থেকেই এই ব্র্যান্ডের নামকরণ হয়েছে। ১৯১১ সালে মাদুরাইয়ে মাদ্রাজের প্রথম বাস পরিষেবা চালুর মাধ্যমে তার ব্যবসা শুরু হয়। প্রথমে পরিবহণ এবং অটোমোবাইল ডিস্ট্রিবিউশনের কাজ করলেও পরে তারা নিজস্ব গাড়ি তৈরি শুরু করে। বর্তমানে ভারতের তৃতীয় বৃহত্তম দুই চাকার গাড়ি নির্মাতা সংস্থা হিসেবে মোপেড থেকে শুরু করে আধুনিক ইলেকট্রিক স্কুটার ও অ্যাপাচি (Apache)-এর মতো স্পোর্টস বাইক তৈরি করছে TVS।

MG (Morris Garages)

ভারতীয় বাজারে 'হেক্টর' এবং 'কমেট'-এর মতো গাড়ির জন্য পরিচিত ব্রিটিশ ব্র্যান্ড MG-এর পুরো নাম 'Morris Garages'। ১৯২৪ সালে সেসিল কিম্বার অক্সফোর্ডে এই ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেন। মূলত সংস্থার মালিক উইলিয়াম মরিসের 'Morris Garages' নামের একটি সেলস ও সার্ভিস সেন্টার থেকে এই নামটি নেওয়া হয়েছে, যেখানে প্রথম গাড়ি মডিফাই করার কাজ শুরু হয়েছিল। দুই দরজার স্পোর্টস কারের জন্য একসময় বিখ্যাত এই সংস্থা সময়ের সাথে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। বর্তমানে এটি চীনের অটোমোবাইল সংস্থা SAIC Motor-এর অধীনে আধুনিক প্রযুক্তি ও ইলেকট্রিক গাড়ি তৈরিতে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: ট্রাকের পেছনে কেন লেখা থাকে 'Horn Ok Please’

BYD (Build Your Dreams)

চীনের ইলেকট্রিক গাড়ি নির্মাতা BYD-এর ফুল ফর্ম হলো 'Build Your Dreams'। ১৯৯৫ সালে ওয়াং চুয়ানফু চীনের শেনঝেন শহরে মাত্র ২০ জন কর্মী নিয়ে এই সংস্থার যাত্রা শুরু করেছিলেন। প্রথমে এই সংস্থার নাম ছিল 'Shenzhen BYD Battery Company' এবং তারা মূলত মোবাইল ফোনের ব্যাটারি তৈরি করত। পরে তারা গাড়ি নির্মাণে প্রবেশ করে। বর্তমানে BYD চীনের বৃহত্তম ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর