সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

নতুন সাসপেনশন ও রাইডিং মোড নিয়ে বাজারে এলো বাজাজ পালসার এন১৬০

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০২৬, ১১:৩৩ এএম

শেয়ার করুন:

নতুন সাসপেনশন ও রাইডিং মোড নিয়ে বাজারে এলো বাজাজ পালসার এন১৬০
নতুন সাসপেনশন ও রাইডিং মোড নিয়ে বাজারে এলো বাজাজ পালসার এন১৬০

দেড় লাখের কম বাজেটের মধ্যে আকর্ষণীয় লুক, দারুণ পারফরম্যান্স এবং প্রতি লিটারে প্রায় ৪০ কিলোমিটার মাইলেজ দেয় এমন বাইকের সংখ্যা বাজারে খুবই সীমিত। আর এই মুষ্টিমেয় তালিকার মধ্যে মোটরবাইক প্রেমীদের অন্যতম শীর্ষ পছন্দ বাজাজ পালসার এন১৬০। গ্রাহকদের সেই চাহিদাকে আরও বাড়িয়ে তুলতে এবার এই জনপ্রিয় বাইকটির একটি নতুন এবং দুর্দান্ত আপডেটেড সংস্করণ বাজারে নিয়ে এসেছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাজাজ। আধুনিক সব রাইডিং ফিচার যুক্ত হওয়াতে নতুন এই ভ্যারিয়েন্টটি তরুণ প্রজন্মের চালকদের মাঝে বেশ সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

বাজাজ পালসার এন১৬০ বাইকটির নতুন আপডেটেড সংস্করণে সবচেয়ে বড় চমক হিসেবে যুক্ত হয়েছে সোনালি রঙের ইউএসডি ফর্ক সাসপেনশন সেটআপ। এই প্রিমিয়াম সাসপেনশন যুক্ত হওয়ার ফলে বাইকটির লুক যেমন আকর্ষণীয় হয়েছে, তেমনই রাইডিংয়ের সময় চালক আরও ভালো নিয়ন্ত্রণ ও ভারসাম্য পাবেন। এর পাশাপাশি উন্নত ব্রেকিং ও নিরাপত্তার জন্য নতুন মডেলটিতে দেওয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস, আরামদায়ক ভ্রমণের জন্য সিঙ্গেল সিট এবং চালকের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করার জন্য মাল্টিপল রাইডিং মোড।


বিজ্ঞাপন


bajaj_pic

তবে নতুন এই সংস্করণের মেকানিক্যাল বা ইঞ্জিনগত দিকটিতে কোনো বিশেষ পরিবর্তন করা হয়নি। আগের মডেলের মতোই এই ভ্যারিয়েন্টেও ব্যবহার করা হয়েছে ১৬৪.৮২ সিসির সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলড ইঞ্জিন, যার সঙ্গে যুক্ত রয়েছে একটি ৫ স্পিড গিয়ারবক্স। 

এই শক্তিশালী ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ ১৫.৭ বিএইচপি পাওয়ার এবং ১৪.৬৫ এনএম টর্ক উৎপন্ন হয়। এছাড়া রাতের বেলা পরিষ্কার ভিশন বা আলোর জন্য বাইকটিতে এলইডি প্রজেক্টর হেডলাইট, স্মুথ গিয়ার শিফটিংয়ের জন্য স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ এবং দূরপাল্লার যাত্রায় ফোন চার্জ দেওয়ার সুবিধার্থে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট রাখা হয়েছে।

আরও পড়ুন: ১৫০ সিসির নতুন ম্যাক্সি স্কুটার আনল সুজুকি


বিজ্ঞাপন


নতুন এই আপডেটেড বাইকটি কেনার জন্য গ্রাহকেরা বেশ কয়েকটি আকর্ষণীয় রঙের অপশন পেয়ে যাবেন। পার্ল মেটালিক হোয়াইট, রেসিং রেড, গ্রে এবং ব্রুকলিন ব্ল্যাক কালারে সাজানো হয়েছে নতুন পালসারটিকে। আধুনিক সব ফিচার ও প্রিমিয়াম ইউএসডি সাসপেনশন সমৃদ্ধ বাজাজ পালসার এন১৬০ বাইকের এই নতুন ভ্যারিয়েন্টটির দাম ভারতে ১.২২ লাখ রুপি থেকে শুরু।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর