বুধবার, ২০ মে, ২০২৬, ঢাকা

শতভাগ ইথানল চালিত গাড়ি আনছে টাটা মটরস

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৪:০৪ এএম

শেয়ার করুন:

শতভাগ ইথানল চালিত গাড়ি আনছে টাটা মটরস
শতভাগ ইথানল চালিত গাড়ি আনছে টাটা মটরস

বিশ্বজুড়ে পেট্রোল-ডিজেলের ক্রমবর্ধমান দাম ও পরিবেশ দূষণ রোধে এবার বিকল্প জ্বালানি বা 'ফ্লেক্স ফুয়েল' প্রযুক্তিতে বড় পদক্ষেপ নিচ্ছে ভারতের টাটা মটরস। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ নাগাদ শতভাগ ইথানলে চলতে সক্ষম তাদের প্রথম গাড়িটি বাজারে আসতে পারে। মূলত খনিজ তেলের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চলতি বছরের শুরুতে 'ভারত মবিলিটি এক্সপো ২০২৫'-এ টাটা পাঞ্চের একটি ইথানল সংস্করণ প্রদর্শন করেছিল প্রতিষ্ঠানটি। ওই প্রোটোটাইপ বা পরীক্ষামূলক গাড়িটিতে ১.২ লিটারের তিন সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। উচ্চমাত্রার ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহারের উপযোগী করতে এই গাড়ির ইঞ্জিন কন্ট্রোল ইউনিট, জ্বালানি ইনজেকশন ব্যবস্থা এবং ধোঁয়া নির্গমন প্রক্রিয়ায় প্রয়োজনীয় কারিগরি পরিবর্তন আনা হয়েছে। টাটা জানিয়েছে, তাদের এই গাড়িটি ২০ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত ইথানল মিশ্রিত জ্বালানিতে অনায়াসেই চলতে পারবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: টাটার এই সিএনজি গাড়িতে অটোমেটিক গিয়ার, দাম ৮ লাখ

বর্তমানে টাটা মটরস ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে উচ্চমাত্রার ইথানল চালিত গাড়ি বাজারজাত করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। ২০২৩ সাল থেকে টাটার সব গাড়ি ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোলের উপযোগী করে তৈরি করা হচ্ছে। তবে ইথানল ১০০ গ্রেডের গাড়ি বাজারে এলে তা ভারতের অটোমোবাইল খাতে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর