ভারতে প্রতি মাসেই লাখ লাখ মোটরসাইকেল বিক্রি হয়। কিছু মডেল ধারাবাহিকভাবে শীর্ষে থাকে, আবার কিছু পিছিয়ে পড়ে। অক্টোবর ২০২৫-এর মোটরসাইকেল বিক্রির প্রতিবেদন প্রকাশ পেয়েছে, যেখানে দেখা যাচ্ছে—এই মাসেও আগের মতোই শীর্ষ বিক্রিত মডেলের আসনে রয়েছে হিরো স্প্লেন্ডার।
অক্টোবর ২০২৫-এ মোট ১০ লাখ ৬০ হাজার ৩৯৯টি মোটরসাইকেল বিক্রি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১.৯৫ শতাংশ কম।
বিজ্ঞাপন
নিচে এক নজরে দেখে নেওয়া যাক ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া শীর্ষ ১০ মোটরসাইকেল—
১. হিরো স্প্লেন্ডার
অক্টোবর ২০২৫: ৩,৪০,১৩১ ইউনিট
শীর্ষ বিক্রির স্থান ধরে রেখেছে স্প্লেন্ডার। তবে গত বছরের একই মাসের তুলনায় বিক্রি ১৩.১৫% কমেছে।
বাজারে এটির শেয়ার: ৩২.০৮%
২. হোন্ডা শাইন
বিজ্ঞাপন
অক্টোবর ২০২৫: ১,৭৪,৬১৫ ইউনিট
দ্বিতীয় স্থানে থাকা শাইনের বিক্রি গত বছরের তুলনায় ১১.০৪% কম।
বাজার শেয়ার: ১৬.৪৭%
৩. বাজাজ পালসার
অক্টোবর ২০২৫: ১,৫২,৯৯৬ ইউনিট
বিক্রিতে বড়সড় উল্লম্ফন—গত বছরের তুলনায় বৃদ্ধি ৩৬.৮১%।
বাজার শেয়ার: ১৪.৪৩%
৪. হিরো এইচএফ ডিলাক্স
অক্টোবর ২০২৫: ১,১৩,৯৯৮ ইউনিট
বিক্রি কমেছে ৮.৩২%।
বাজার শেয়ার: ১০.৭৫%
৫. টিভিএস অ্যাপাচি
অক্টোবর ২০২৫: ৬১,৬১৯ ইউনিট
গত বছরের তুলনায় বিক্রি বেড়েছে ২৩%।
বাজার শেয়ার: ৫.৮১%
৬. টিভিএস রাইডার
অক্টোবর ২০২৫: ৫৬,০৮৫ ইউনিট
বিক্রি বেড়েছে ৯.৬৪%।
বাজার শেয়ার: ৫.২৯%
৭. বাজাজ প্লাটিনা
অক্টোবর ২০২৫: ৫২,৭৩৪ ইউনিট
বিক্রি কমেছে ১৪.৫২%।
বাজার শেয়ার: ৪.৯৭%

৮. রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০
অক্টোবর ২০২৫: ৪৬,৫৭৩ ইউনিট
বিক্রি বেড়েছে ২১.৬১%।
বাজার শেয়ার: ৪.৩৯%
৯. হোন্ডা ইউনিকর্ন
অক্টোবর ২০২৫: ৩২,৮৩৫ ইউনিট
বিক্রি বেড়েছে ৩.৩৩%।
বাজার শেয়ার: ৩.১০%
আরও পড়ুন: হিরোর নতুন এক্সট্রিম মোটরসাইকেলে গাড়ির মতো ক্রুজ কন্টোল ফিচার
১০. হিরো গ্ল্যামার
অক্টোবর ২০২৫: ২৮,৮২৩ ইউনিট
গত বছরের তুলনায় বিক্রি বৃদ্ধি ১৮.৩৪%।
বাজার শেয়ার: ২.৭২%
এজেড

