সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

হোন্ডা অ্যাক্টিভা ই

হোন্ডার ইলেকট্রিক স্কুটার কবে বাজারে পাওয়া যাবে?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৫, ১১:৪৮ এএম

শেয়ার করুন:

হোন্ডার ইলেকট্রিক স্কুটার কবে বাজারে পাওয়া যাবে?

সম্প্রতি হোন্ডা তাদের ইলেকট্রিক স্কুটার অ্যাক্টিভা ই উন্মোচন করে। এবার সেই স্কুটার বাজারে বিক্রির সময় হলো। ইলেকট্রিক স্কুটারটি বিভিন্ন ডিলারশিপে সরবরাহ শুরু করেছে। ব্যাটারিচালিত এই বাহন দুইটি ভ্যারিয়েন্টে উপলব্ধ – স্ট্যান্ডার্ড এবং রোডসিঙ্ক।

আরও পড়ুন: টিভিএস জুপিটার নতুন ইঞ্জিনে বাজারে এলো

হোন্ডা অ্যাক্টিভা ই পার্ল ইগনিয়াস ব্ল্যাকসহ বেশ কয়েকটি স্টাইলিশ কালার অপশনে বাজারে এসেছে। যা স্কুটারটিকে আরও স্পোর্টি ও আধুনিক লুক প্রদান করে। ডিজাইন বেশ পরিচিত হলেও ইলেকট্রিক ভ্যারিয়েন্ট হিসাবে এটি কিছু নতুন উপাদান সংযোজন করেছে যা গ্রাহকদের আকৃষ্ট করতে সক্ষম।

honda-pic

শক্তিশালী ব্যাটারি ও রেঞ্জ

হোন্ডা অ্যাক্টিভা ই স্কুটারটিতে দুটি ১.৫ কিলোওয়াট ক্ষমতার সোয়াপেবল ব্যাটারি দেওয়া হয়েছে। যার মোট ক্ষমতা ৩ কিলোওয়াট। হোন্ডা দাবি করেছে, একবার সম্পূর্ণ চার্জে এটি ১০২ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করতে সক্ষম। তবে, ব্যাটারিটি বাড়িতে চার্জ করা সম্ভব নয় – এটি ব্যবহারকারীদের জন্য একটি বড় সীমাবদ্ধতা। স্কুটার ব্যবহারকারীদের হোন্ডার ব্যাটারি সুইচিং স্টেশনে গিয়ে নতুন চার্জড ব্যাটারি নিতে হবে।

scu

পারফরম্যান্স ও গতির ক্ষমতা

অ্যাক্টিভা ই স্কুটারটি একটি সুইংআর্ম-মাউন্টেড ইলেকট্রিক মোটরের মাধ্যমে চালিত হয়, যা সর্বোচ্চ ৬ কিলোওয়াট আওয়ার শক্তি উৎপন্ন করতে পারে। স্কুটারটি ০-৬০ কিমি প্রতি ঘণ্টার গতি তুলতে মাত্র ৭.৩ সেকেন্ড সময় নেয়। এটি তিনটি রাইডিং মোড – ইকো, স্ট্যান্ডার্ড এবং স্পোর্ট অফার করে। সর্বোচ্চ গতি ঘণ্টা প্রতি ৮০ কিলোমিটার। ফলে সিটি রাইডিংয়ের জন্য যথেষ্ট বলে মনে করা হচ্ছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর