শুক্রবার, ৮ মে, ২০২৬, ঢাকা

বিলাসবহুল স্কুটার

বিএমডব্লিউর এই স্কুটারের দাম গাড়ির চেয়ে বেশি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৫, ১২:২১ পিএম

শেয়ার করুন:

bmw scooter

বিশ্বে বিলাসবহুল গাড়ি তৈরি করে সুনাম কুড়িয়েছে বিএমডব্লিউ। যা পৃথিবীর নামিদামি চারটি কোম্পানির মধ্যে অন্যতম। বিএমডব্লিউ গাড়ি মানেই অত্যাধিক দাম কিন্তু আধুনিক ফিচারে ভরা। সেই সঙ্গে বিলাসী। কিন্তু এই বিএমডব্লিউ চার চাকার পরিবর্তে বাজারে আনল দুই চাকার বাহন।

আরও পড়ুন: অ্যাপ্রিলিয়ার এই রোডস্টার বাইক কিনবেন?


বিজ্ঞাপন


চার চাকার গাড়িতে বিরাট সাফল্যের পর, এবার মার্কেটে এল বিএমডব্লিউ স্কুটার। যাতে রয়েছে কিছু চোখ ধাঁধানো ফিচারস। যদিও নামের সঙ্গেই বোঝা যাচ্ছে, স্কুটিটির মধ্যে থাকবে একাধিক নতুনত্ব এবং ফিচারের আধিক্য।

bmw3

বিএমডব্লিউ সি ৪০০ জিটি স্কুটার মডেলে চোখ রাখলেই বোঝা যাবে, এটি কোনও কমদামি স্কুটার নয়। তবে এর সঙ্গে রয়েছে একটি বিশেষ গুণও। তা হল, চালক রাইডার হেলমেট না পরলে স্টার্ট নেবে না স্কুটারটি। চালক যেই মুহূর্তে মাথা থেকে হেলমেট খুলে ফেলবে, তখন থেকেই স্টার্ট নেওয়া বন্ধ করে দেবে গাড়িটি। এই স্কুটারের দাম কমছে কম ১৫ লাখ টাকা। এই টাকা দিয়ে বাজার থেকে একটি সেকেন্ড হ্যান্ড প্রাইভেট কার কেনা সম্ভব। 

bmw-5


বিজ্ঞাপন


এই স্কুটারের হ্যান্ডেল-এর দুদিকেই ড্যাশবোর্ড রয়েছে। স্কুটারটি ৩৫০ সিসির। যার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩৯ কিলোমিটার। এ দিকে গাড়িটির ইঞ্জিনের দিকে নজর দিলে দেখা যাচ্ছে, এর ইঞ্জিন হল ৩৫ বিএইচপি পাওয়ার ও ৩৪ এন এম পিক টর্ক জেনারেট করবে।

bmw-pic

অর্থাৎ বলা যায়, স্কুটার ভেবে ছোট করা যাবে না এই বিএমডব্লিউর নতুন সি ৪০০ জিটি স্কুটারকে। যেকোনো কোম্পানির নামি দামি গাড়িকে অতি সহজেই টেক্কা দিতে সক্ষম এই বিএমডব্লিউর অতি ফিচারযুক্ত উন্নত মানের স্কুটারটি। 

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর