বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

হোন্ডার এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি খুলে চার্জ দেওয়া যাবে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৪, ০৫:০৫ এএম

শেয়ার করুন:

honda activa electric scooter

এই প্রথম ইলেকট্রিক স্কুটারের বাজারে পা রাখতে চলেছে জাপানি হোন্ডা। কোম্পানিটি তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার আনার ঘোষণা দিয়েছে। যার নাম হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক। ২৭ নভেম্বর আন্তর্জাতিক বাজারে আসবে এই ব্যাটারিচালিত বাহন। 

ইতিমধ্যেই এই আসন্ন ইলেকট্রিক স্কুটার ঘিরে ক্রেতাদের অন্তহীন উৎসাহ দেখা যাচ্ছে। এরই মাঝে একের পর ফিচার প্রকাশ্যে এসেছে। হোন্ডা সম্প্রতি তাদের পরিবেশবান্ধব দ্বিচক্রযানের টিজার প্রকাশ করেছে। 


বিজ্ঞাপন


honda

কিছুদিন আগে মডেলটির ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেখানো হয়েছিল। এবারে সংস্থার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আরও এক টিজার প্রকাশ করল সংস্থা। যেখানে এর রিমুভেবল ব্যাটারি দেখান হয়েছে। আবার সিটের নিচে দুটি ব্যাটারি উপস্থিত।

আরও পড়ুন: হোন্ডা ইলেকট্রিক স্কুটার:  গাড়ির মতো ড্যাশবোর্ড পাবেন এই স্কুটারে

টিজারে দেখানো হয়েছে একটি সোয়াপেবল ব্যাটারি স্টেশন থেকে ফুল চার্জড ব্যাটারি স্কুটারে প্রতিস্থাপিত করা হচ্ছে। এদিকে স্কুটারটিতে ইতিমধ্যেই একটি ব্যাটারি ছিল। স্কুটারের ব্যাটারি খুলে চার্জ দেওয়া গেলে তার সুবিধা অনেক। এতে ব্যবহারকারীর অনেক প্রতিকূল পরিস্থিতি এড়িয়ে চলতে পারেন।


বিজ্ঞাপন


বাড়িতে বা হোন্ডার ব্যাটারি সোয়াপিং স্টেশন থেকে এই ব্যাটারি চার্জ করাতে পারবেন ব্যবহাকারীরা। প্রসঙ্গত, ব্যাটারির স্পেসিফিকেশন ও অন্যান্য বৈশিষ্ট্য এখনও জানা যায়নি। ২৭ নভেম্বর লঞ্চের সময় বিশদ বৈশিষ্ট্য সামনে আনবে সংস্থা।

honda-pic

এর আগে টিজারে হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিকের দুই ধরণের ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, একটি টিএফটি এবং এলসিডি-র ছবি প্রকাশ করা হয়েছে। তাই দেখে অনুমান করা হচ্ছে, এই স্কুটারটি দুইটি ভ্যারিয়েন্টে আনা হবে। এর হায়ার ভ্যারিয়েন্টে থাকছে একটি টিএফটি ডিসপ্লে। দর্শনের দিক থেকে এটি বেশ আকর্ষণীয়।

হোন্ডার ইলেকট্রিক স্কুটারে দুটি রাইডিং মোড থাকছে – স্ট্যান্ডার্ড ও স্পোর্ট। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, ব্যাটারি ফুল চার্জে ১০৪ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে জানা গিয়েছে। তবে বাস্তবে এর রেঞ্জ কমে ৮০-৮৫ কিলোমিটার হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

এই বৈদ্যুতিক স্কুটারের ফিচারের মধ্যে থাকছে অন-বোর্ড নেভিগেশন এবং মিউজিক কন্ট্রোল। সিম্পল কালার এলসিডিসহ আসছে স্কুটারটি। এছাড়া থাকছে স্পিড এবং ব্যাটারি লেভেল দেখার জন্য ট্রিপ মিটার। 

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর