মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

বলিউড তারকা

কার্তিক আরিয়ান কেন মোটরসাইকেল চালানো ছেড়ে দিলেন?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪, ১১:২৬ এএম

শেয়ার করুন:

কার্তিক আরিয়ান কেন মোটরসাইকেল চালানো ছেড়ে দিলেন?

তরুণদের জনপ্রিয় মুখ বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। সম্প্রতি তার একটি ছবি আলোচনায় এসেছে। নাম ‘ভুল ভুলাইয়া ৩’। তিনি এখন এই ছবির সাফল্য উদযাপন করছেন। এই অভিনেতা বরাবরই নিজের বিলাসবহুল গাড়ি এবং বাইকপ্রেমের জন্য পরিচিত। যদিও বর্তমানে তিনি মোটরসাইকেল চালানো থেকে নিজেকে সরিয়ে শুধুমাত্র গাড়ি চালানতেই মনোনিবেশ করেছন। কিন্তু কেন এই আকস্মিক সিদ্ধান্ত? এর পেছনে রয়েছেন কার্তিকের মা।

আরও পড়ুন: ৬ কোটি দামের গাড়ি কিনলেন কার্তিক আরিয়ান

KLAR

এক সাক্ষাৎকারে কার্তিক আরিয়ান জানান, ছোট থেকেই তিনি ‘পেট্রোলহেড’ অর্থাৎ ইঞ্জিনের গুরুগম্ভীর আওয়াজ ও গতির প্রতি গভীর আকর্ষণ অনুভব করতেন। তার বিলাসবহুল গাড়ি ও বাইকের কালেকশনও এটাই প্রমাণ করে। কিন্তু, বাইক চালানো তিনি বন্ধ করে দিয়েছেন অনেকদিন আগেই। কার্তিক জানান, তার মা তাঁকে বাইক চালাতে নিষেধ করেছেন কারণ বাইক চালানো নিরাপদ নয়। তার মতো একজন জনপ্রিয় ব্যক্তিত্বের জন্য বাইকে সড়কে চলাচল করা ঝুঁকিপূর্ণও বটে। 

আরও পড়ুন: শাহরুখ খান কোন গাড়িতে চড়েন?

kRE

কার্তিকের বাইকের সংগ্রহ

কার্তিক আরিয়ানকে তার বিলাসবহুল বাইকে অনেকবার দেখা গেছে। অভিনেতার গ্যারেজে রয়েছে ডুকাতি স্ক্র্যাম্বলার ১১০০, রয়েল এনফিল্ড ক্ল্যাসিক এবং রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ মডেলের মতো বেশ কিছু মূল্যবান বাইক। তবে, বর্তমানে মায়ের নির্দেশ মেনে বাইক চালানো থেকে নিজেকে দূরে রেখেছেন।

আরও পড়ুন: রাজা-বাদশাদের চেয়েও দামি গাড়িতে চড়েন নীতা আম্বানি

kartik

কার্তিকের গাড়ির সংগ্রহ

বাইক চালানো থেকে দূরে থাকলেও কার্তিকের গাড়ির সংগ্রহ বেশ চমকপ্রদ। তার গ্যারেজে রয়েছে ল্যাম্বরগিনি উরাস, বিএমডব্লিউ ৫ সিরিজ, মিনি কুপার, ল্যান্ড রোভার, রেঞ্জ রোভার এবং ম্যাক লারেন জিটি।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর