ভারতের বাজাজ অটো আনছে বিশ্বের প্রথম সিএনজিচালিত মোটরসাইকেল। কথা ছিল ১৭ জুলাই এই বাইক বাজারে আসবে। কিন্তু কোম্পানির যেন তর সইছে না! এগিয়ে এনেছে উদ্ভাবনী এই বাইকের লঞ্চিং ডেট। ৫ জুলাই আন্তর্জাতিক বাজারে উন্মুক্ত হবে সিএনজি মোটরসাইকেল। ইতিমধ্যে এই দ্বিচক্রযানের টিজার প্রকাশ করেছে বাজাজ।

বিজ্ঞাপন
গত ১২ মাস ধরে এই বাইকের লঞ্চ নিয়ে জল্পনা চলছে। যদিও বাইকটির প্রস্তুতি তারও আগে শুরু করে দিয়েছিল কোম্পানি। ভারতের মতো প্রতিযোগিতামূলক বাজারে সিএনজি বাইক কতটা সফল হবে, তা নিয়ে খুঁটিনাটি বিশ্লেষণ করার পর অবশেষে এটি লঞ্চ হতে চলেছে। এই বাইক নিয়ে বেশ আশাবাদী বাজাজ। কোম্পানির দাবি, এই বাইকে জ্বালানি খরচ কমবে ৫০ শতাংশ।

৫ জুলাই জমকালো ইভেন্টে বাইকের উপর থেকে পর্দা সরাবে বাজাজ। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাজাজ অটোর ম্যানেজিং ডিরেক্টর রাজীব বাজাজ এবং দেশটির পরিবহন মন্ত্রী। এর আগে বিশ্বের কোনও দেশে সিএনজি চালিত বাইক লঞ্চ হয়নি। তাই স্বাভাবিক ভাবেই এটি সংস্থার মুকুটে নতুন পালক যোগ করতে চলেছে।
বিজ্ঞাপন
সিএনজি এবং পেট্রলের মধ্যে সুইচ করতে পারবেন চালকেরা। মিলবে ১০০ সিসি থেকে ১১০ সিসি কমিউটার ইঞ্জিন। বাইকের দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই থাকবে বলে শোনা যাচ্ছে।
এজেড




