জাপানি ইয়ামাহার জনপ্রিয় স্পোর্টস বাইক আর১৫। তরুণদের প্রিয় এই বাইক আসছে ভার্সন ফোর ইঞ্জিনে। এই বাইক কেটিএম মোটরসাইকেলকে টেক্কা দিতে সক্ষম। স্পোর্টি লুকের এই বাইকের নতুন সংস্করণে যোগ হয়েছে একাধিক ফিচার। খুব শিগগিরই নতুন ভার্সনের ইয়ামাহা আর১৫ কেনা যাবে।
ইয়ামাহা একটি বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানি গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক বাজারে সফলভাবে ব্যবসা করে চলেছে। এরই বিখ্যাত মডেল হল ইয়ামাহা আর১৫। এবার এই মডেলের নতুন ভেরিয়েন্ট আসতে চলেছে বাজারে। আধুনিক ফিচার ও শক্তিশালী ইঞ্জিনের এই মডেলটি আপনাদের মন জিতে নেবে।
বিজ্ঞাপন

এই বাইকে ১৫৫ সিসির বিএস৬ ইঞ্জিন। যা ১০০০ আরপিএমে ১৮.৪ পিএস শক্তি উৎপাদন করবে। এই ইঞ্জিনের সঙ্গে ৬ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স থাকবে। এটি প্রতি লিটারে ৪০ কিলোমিটার মাইলেজ দিতে পারবে।
আরও পড়ুন: এই ইলেকট্রিক বাইকে প্রতি কিলোমিটারের খরচ ২৫ পয়সা
এই বাইকের নতুন ভেরিয়েন্টে ব্র্যান্ডেড ফিচার এর ব্যবহার করেছে কোম্পানি। এতে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল ট্রিপ মিটার আর ডিজিটাল ডিসপ্লের মতো ফিচার পেয়ে যাবেন। এতে আপনারা সব রকমের তথ্য দেখতে পাবেন।
বিজ্ঞাপন

এছাড়া এই বাইকের সামনের ও পেছনের চাকায় ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ডবল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, টিউবলেস টায়ার ও অ্যালয় হুইল।
এই বাইক ভারতের বাজারে সোয়া দুই লাখ রুপিতে কেনা যাবে।
এজেড

