শুক্রবার, ২৯ মে, ২০২৬, ঢাকা

হোন্ডা আনল ইলেকট্রিক সাইকেল, এক চার্জে যাবে ১২০ কিমি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০২৪, ১২:০০ পিএম

শেয়ার করুন:

electric cycle

এখন ইলেকট্রিক যানবাহনের ট্রেন্ড চলছে। এর ফলে সাধারণ মানুষের যেমন জ্বালানি তেলের পেছনে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে না, ঠিক তেমনভাবেই কার্বন নিঃসরণের পরিমাণ হ্রাস পাচ্ছে। এখন ইলেকট্রিক ফোর হুইলার, ইলেকট্রিক বাইক ও ইলেকট্রিক স্কুটারের পাশাপাশি ইলেকট্রিক সাইকেলের চাহিদাও বেড়েছে। ইতিমধ্যে বেশকিছু কোম্পানি ইলেকট্রিক সাইকেল বাজারে লঞ্চ করেছে। এবার বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি হোন্ডা নিয়ে এসেছে নতুন ইলেকট্রিক সাইকেল।

আরও পড়ুন: এই ইলেকট্রিক বাইকে প্রতি কিলোমিটারের খরচ ২৫ পয়সা


বিজ্ঞাপন


শুরুতে জাপান, ভারতসহ কয়েকটি বাজারে এই ই-সাইকেল ছাড়া হলেও শিগগিরই অন্যান্য দেশেও পাওয়া যাবে। এই মডেলে শক্তিশালী মোটর, বড় ব্যাটারি প্যাক ও আধুনিক ফিচার্স যুক্ত করা হয়েছে।

honda3

হোন্ডা তাদের ই এমটিবি ইলেকট্রিক সাইকেলে ০.৫ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করেছে। এটি সম্পূর্ণ চার্জ হলে ১২০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে।

বড় ব্যাটারি প্যাকের পাশাপাশি হোন্ডা ই এমটিবি সাইকেলে শক্তিশালী মোটর রয়েছে। এই ইলেকট্রিক সাইকেলে ৫৮০ ওয়াটের বিএলডিসি টেকনোলজির মাউন্টেন মোটর রয়েছে। যার সাহায্যে ব্যাটারিচালিত সাইকেলটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার বেগে ছুটতে পারে।


বিজ্ঞাপন


hnd

এই মডেলে বেশকিছু আধুনিক ফিচারের ব্যবহার করেছে কোম্পানি। যেমন- ইউএসবি চার্জিং সাপোর্ট, দুর্দান্ত ব্রেকিং সিস্টেম, ফাস্ট চার্জার রিফ্লেক্টর, হেডলাইট ও ছয়টি রাইডিং মোড।

ভারতে এই সাইকেলের দাম রাখা হয়েছে মাত্র ১৫ হাজার রুপি।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর