আইফোন নির্মাতা অ্যাপলের জন্মদাতা স্টিভ জবস। এই তথ্যপ্রযুক্তিবিদ সম্পর্কে কম কমই মানুষ জানেন। আপনি জানলে অবাক হবেন, এই মানুষটি প্রতি ছয় মাস অন্তর গাড়ি বদলাতেন। কিনতেন একই মডেলের গাড়ি। কেন জানেন? কোন আইনের ফাঁকে এই কাজ করতেন স্টিভ জবস? জানুন বিস্তারিত।
স্টিভ জবস কেমন ছিলেন?
ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন মানুষ ছিলেন স্টিভ জবস। পার্সোনাল কম্পিউটার যুগের অন্যতম পথ প্রদর্শক তথা অ্যাপেলের প্রতিষ্ঠাতা তিনি। যার হাত ধরে জন্ম নিয়েছে বিশ্ব জনপ্রিয় মোবাইল আইফোন। তবে শুধু অ্যাপেলের প্রতি নয়, ব্যক্তিগত জীবনেও যথেষ্ট চালাক ছিলেন তিনি। যার অন্যতম প্রমাণ তার গাড়ি ব্যবহারের নীতি।

স্টিভ জবস ৬ মাস অন্তর গাড়ি বদলাতেন
অনেকেই জানেন না, মার্কিন রাস্তায় বিনা নম্বর প্লেটের গাড়ি চালাতেন স্টিভ জবস। সেই সময় বিশিষ্ট ব্যক্তিদের তালিকায় থাকলেও নম্বর প্লেট ছাড়া গাড়ি চালানোর অনুমতি তার ছিল না। তবুও আইনের ফাঁক খুঁজে বের করে, কোনো নম্বর প্লেট ছাড়াই গাড়ি ব্যবহার করতে স্টিভ জবস।
আরও পড়ুন: হৃতিক রোশনের গাড়ি-বাইকের কালেকশন জানলে অবাক হবেন
মার্কিন পুলিশ কখনও তাকে ধরতে পারেনি। কারণ তিনি কোনওদিন আইন ভাঙেননি। তাহলে কী ভাবে এই কাজ করতেন স্টিভ জবস? ইন্টারনেটেও এই প্রশ্ন করেছেন অনেকে। জানা গিয়েছে, তিনি ক্যালিফোর্নিয়া শহরে থাকতেন এবং ব্যবহার করতেন সিলভার রংয়ের মার্সিডিজ এসএল৫৫ এএমজি।

স্টিভ জবস কেন গাড়ি বদলাতেন?
সেই সময় আমেরিকার আইনে একটি ফাঁক বা লুপহোল ছিল। যার ফলে তাকে কেউ কোনওদিন ধরতে পারেনি। ক্যালিফোর্নিয়া ভেহিকেল আইন অনুযায়ী, ছয় মাস একজন নাগরিক নম্বর প্লেট ছাড়া গাড়ি চালাতে পারবেন। আর তারই ফায়দা তুলে প্রতি ছয় মাস অন্তর গাড়ি বদলাতে স্টিভ জবস।
গাড়ি লিজ নিতেন স্টিভ জবস
১৮০ দিন বা তার বেশি হলেও পুরনো গাড়ি বদলে নতুন গাড়ি নিতেন তিনি। এভাবে পোরশে থেকে মার্সিডিজ গাড়িতে স্থানান্তর হন তিনি। এখন প্রশ্ন হতে পারে, এতে তো খরচ বেশি! আসলে স্টিভ জবস সেই সময় ধনী ব্যক্তিদের তালিকায় ছিলেন। টাকা পয়সার অভাব ছিল না তার। তবে তা সত্ত্বেও সব সময় তিনি নতুন গাড়ি কিনতেন না।

৬ মাস হলে স্টিভ জবস গাড়ি লিজ নিতেন। মার্কিন যুক্তরাষ্ট্রে সেই সময় গাড়ি লিজ নিয়ে ব্যবহার করার চল ছিল। এতে গ্রাহককে পুরো গাড়ির দাম দিতে হতে না এবং কোম্পানিও মুনাফা কামাত। কিন্তু, এই লুপহোলের ফায়দা স্টিভ জবস নিলেও বেশিদিন নিতে পারেননি ক্যালিফোর্নিয়াবাসী।
শিগগিরই ব্যাপারটি বুঝতে পেরে যায় এবং নিয়মটি শুধরে ফেলে তারা। তবে স্টিভ জবস বেঁচে থাকলে হয়ত সেই নিয়ম থেকেও ফাঁক বের করে নিতেন।
এজেড




