মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

হৃতিক রোশনের গাড়ি-বাইকের কালেকশন জানলে অবাক হবেন

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৪, ১০:০৪ এএম

শেয়ার করুন:

হৃতিক রোশনের গাড়ি-বাইকের কালেকশন জানলে অবাক হবেন

বলিউডের হার্টথ্রব চিত্রনায়ক হৃতিক রোশন। এই তারকার যেমন গ্ল্যামারে সেরা, তেমনি তার অটোমোবাইল কালেকশন। এই নায়কের গ্যারেজে রয়েছে নামকরা কোম্পানির তৈরি গাড়ি ও মোটরসাইকেল। যেগুলো তিনি নিয়মিত চালান। 

আরও পড়ুন: শাহরুখ খানের গ্যারেজে হুন্দাইয়ের বিলাসবহুল ইলেকট্রিক গাড়ি

দুর্দান্ত স্টাইলিশ স্পোর্টস কার থেকে মোটরবাইক সবই রয়েছে অভিনেতার গ্যারাজে। জানুন হৃতিকের গাড়ি-বাইকের কালেকশন সম্পর্কে। 

car

অভিনেতাদের মধ্যে শাহরুখ-সলমানের গাড়ি নিয়ে চর্চা হয় সবথেকে বেশি। কিন্তু, এই তালিকায় কোনও অংশে পিছিয়ে নেই হৃত্বিকও। সংগ্রহে রয়েছে রোলস রয়েস, ফেরারি, পোর্শে, ফোর্ডের মতো গাড়ি। যা বিশ্বজুড়ে বিলাসবহুল গাড়ি হিসাবে বিবেচিত।

হৃত্বিক রোশনের কাছে যেসব গাড়ি রয়েছে

রোলস রয়েস গোস্ট সিরিজ ২
মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস
মার্সিডিজ ভি ক্লাস
মিনি কুপার
ফেরারি ৩৬০ মডেনা 
ফোর্ড মাসটাং ভিন্টেজ
পোর্শে সিয়ান টার্বো
মাসেরাতি স্পাইডার

এই তালিকায় সবথেকে দামি গাড়ি রোলস রয়েস গোস্ট। যা বাজারে এখন আর পাওয়া যায় না। গাড়ির দাম ভারতে ৪.৪৮ কোটি রুপি। গাড়িটি মডিফায়েড করার জন্য আরও এক কোটি রুপি খরচ করেছেন তিনি বলে জানা গিয়েছে। ৪২তম জন্মদিনে চার চাকাটি কিনেছিলেন তিনি।

hrittik

রোলস রয়েস ছাড়াও আরও একটি গাড়িতে দেখা যায় তাকে। বিলাসবহুল সেডান মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস, যার দাম ভারতে ১.৪১ কোটি রুপি থেকে ২.৭৮ কোটি রুপি।

এই গাড়ি সর্বোচ্চ ৫২৩ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে। এছাড়াও ভিন্টেজ গাড়ি যেমন ফেরারি মাসটাং ভিন্টেজ এবং মিনি কুপার রয়েছে অভিনেতার কাছে।

bike-pic

হিরো ক্যারিশমা এক্সএমঅর লঞ্চ করেছেন হৃত্বিক রোশন

ধুম সিনেমায় তাকে দুর্ধর্ষ বাইকে দেখা গিয়েছিল। ওয়ার সিনেমাতেও টাইগার শ্রফের সঙ্গে বাইকে দেখা গিয়েছিল অভিনেতাকে। একটা সময় হিরো’র ক্যারিশমা স্পোর্টস বাইকের বিজ্ঞাপনে দেখা যেত তাঁকে। কিন্তু, সেই বাইক মাঝপথে বন্ধ হয়ে গেছিল।

২০২৩ সালে পুনরায় নতুন অবতারে ফেরে হিরো ক্যারিশমা এক্সএমআর এবং সেই বাইক লঞ্চ করেন খোদ হৃত্বিক রোশন। তাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডারও করে সংস্থা। তার হাত দিয়েই পর্দা-ফাঁস হয়েছিল নতুন স্পোর্টস বাইকের। বাইকের দাম ভারতে ১ লাখ ৮০ হাজার রুপি।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর