মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

শাহরুখ খানের গ্যারেজে হুন্দাইয়ের বিলাসবহুল ইলেকট্রিক গাড়ি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩, ০১:০০ পিএম

শেয়ার করুন:

শাহরুখ খানের গ্যারেজে হুন্দাইয়ের বিলাসবহুল ইলেকট্রিক গাড়ি

বলিউড কিং শাহরুখ খান নতুন ইলেকট্রিক গাড়ি ঘরে এনেছেন। তিনি হুন্দাইয়ের তৈরি আইকনিক ৫ মডেল উপহার পেয়েছেন। 

srk-car-main

বিএমডব্লিউ, রোলস রয়েসের পর এবার শাহরুখের গ্যারেজে এলো বিলাসবহুল ইলেকট্রিক গাড়ি। তিনি যে গাড়িটি গ্যারেজে এনেছেন তা বিশেষ সংস্করণের। ইতিমধ্যে  হুন্দাই এই গাড়ি মাত্র ১০০০ ইউনিট বিক্রি করেছে। এরই একটি শাহরুখের দখলে এলো। 

আরও পড়ুন: দিশা পাটানি কিনলেন বিএমডব্লিউর ইলেকট্রিক সেডান কার

সম্প্রতি এই ইলেকট্রিক গাড়ির ১১০০তম ইউনিট শাহরুখ খানের কাছে পৌঁছে দিয়েছে কোম্পানি। এর আগে চলতি বছরের জানুয়ারিতে দিল্লিতে অনুষ্ঠিত অটো এক্সপোতে এই গাড়িটি লঞ্চ করেছিলেন বলিউড অভিনেতা। শাহরুখ গত ২৫ বছর ধরে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে হুন্দাই ইন্ডিয়ার সাথে যুক্ত।

srk-car

হুন্দাই আইকনিক ৫ মডেলের দাম ভারতে ৪৫.৯ লাখ রুপি। এতে একটি ৭২.৬ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক রয়েছে, যার রেঞ্জ ৬৩১ কিমি প্রতি চার্জ। 

এই বৈদ্যুতিক গাড়িটি সিঙ্গল মোটর রেয়ার হুইল ড্রাইভ স্পেসিফিকেশনসহ বিক্রি করা হচ্ছে, যা ২১৭ বিএইচপি শক্তি এবং ৩৫০ নিউটন মিটার পিক টর্ক জেনারেট করে। এছাড়াও এই গাড়িটি প্রায় ১৮ মিনিটে দ্রুত চার্জ করা যায়।

srk-car3

হুন্দাই আইকনিক ৫ গাড়ি

হুন্দাই আইকনিক ৫ গাড়ি একটি রানিং সেন্ট্রাল কনসোল এবং একটি ফিউচারিসটিক কেবিনসহ অত্যাধুনিক উপকরণ দিয়ে তৈরি। এই গাড়িতে এক ধরনের মডুলার ইন্টেরিয়র দিয়েছে কোম্পানি। এটি শুধুমাত্র ভারতে এসেম্বল হয়, যে কারণে প্রিমিয়াম সেগমেন্টের অন্যান্য ইভির তুলনায় দাম কম এই ইলেকট্রিক কারের।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর