ভারতের ইলেকট্রিক স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান আথার নতুন ব্যাটারিচালিত স্কুটার আনল। মডেল আথের ৪৫০ অ্যাপেক্স। ২০২৪ সালের শুরুতেই নতুন স্কুটার এনে চমক দিল আথার এনার্জি। এটি কোম্পানির তৃতীয় ইলেকট্রিক স্কুটার। সর্বোচ্চ গতি ১০০ কিমি প্রতি ঘণ্টা। ফুল চার্জে ১৫৭ কিলোমিটার রেঞ্জ দিতে পারে।
বিজ্ঞাপন
এটি একটি ফ্যামিলি ইলেকট্রিক স্কুটার। যেখানে একবার চার্জ দিলে ১৫৭ কিলোমিটার নিশ্চিন্ত থাকবেন চালক। পাশাপাশি রয়েছে ভরপুর ফিচার্স। স্কুটারের সর্বোচ্চ গতি ১০০ কিমি প্রতি ঘণ্টা।

মাত্র ২.৯ সেকেন্ডে ০-৪০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে পারে এই স্কুটার। এতে রয়েছে ৩.৭ কিলোওয়াটের ব্যাটারি প্যাক। যা ফুল চার্জ হতে সময় নেবে ৫ ঘণ্টা ৪৫ মিনিট। এই বৈদ্যুতিক স্কুটারে র্যাপ প্লাস নামের একটি রাইডিং মোড। এই মোডের মাধ্যমেই গতি ১০০ তে নিয়ে যাওয়া যাবে। মোট ৫টি রাইডিং মোড পাওয়া যাবে এই স্কুটারে।
একটির রাইডিং মোডের নাম ‘ম্যাজিক টুইস্ট’। যার মাধ্যমে রি-জেনারেটিভ ব্রেকিং ফিচার কাজ করে। চালক যদি ভুল থ্রটেলও দেয় তা থেকে শক্তি উৎপন্ন করে ব্যাটারি চার্জিং করবে এই স্কুটার। সর্বোচ্চ ৭ কিলোওয়াট শক্তি উৎপন্ন করতে পারে এই স্কুটার।
বিজ্ঞাপন

এর আগে যে মডেলগুলো ছিল যেমন ৪৫০ এক্স এবং ৪৫০এস তার থেকে অনেক জায়গায় অ্যাডভান্স ৪৫০ অ্যাপেক্স। ফিচার্স হিসাবে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, কল/এসএমএস অ্যালার্ট, জিপিএস নেভিগেশন, ওটিএ আপডেট ইত্যাদি সুবিধা পাবেন।
স্কুটারের সিটের উচ্চতা, চেহারা সবই আগের মডেলগুলোর মতো রয়েছে। শুধু পরিবর্তন হয়েছে বডি কালার। এই স্কুটারে দারুণ একটি ইন্ডিয়াম ব্লু কালার যোগ করেছে আথার এনার্জি। যার ফলে স্কুটারের লুক বেশ চোখে পরার মতো।
আথার ৪৫০ অ্যাপেক্স ইলেকট্রিক স্কুটারের দাম রাখা হয়েছে ১ লাখ ৮৯ হাজার রুপি। এই স্কুটারের সঙ্গে ওয়্যারেন্টিও মিলবে।
এজেড




