২০২৪ এডিশনে বাজারে এলো বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটার। নতুন ভার্সন বেড়েছে এর রেঞ্জ। যা আগের মডেলের থেকে অনেকটাই বেশি। এক চার্জে এই স্কুটারটি এখন ১২৭ কিলোমিটার রেঞ্জ দিতে পারবে। এর জন্য এতে রয়েছে একটি ৩.২ কিলোওয়াটের ব্যাটারি। স্কুটারের সর্বাধিক স্পিড ৭৩ কিলোমিটার প্রতি ঘণ্টায়। চেতক প্রিমিয়ামে আবার একটি অনবোর্ড ৮০০ ওয়াটের চার্জার দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নজর কেড়েছে এই ইলেকট্রিক বাইক
বিজ্ঞাপন
বাজাজের লেটেস্ট ইলেকট্রিক স্কুটারটি মোট দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে- আরবান এবং প্রিমিয়াম। এদের মধ্যে চেতক আরবান স্কুটারটি কোয়ার্সে গ্রে, সাইবার হোয়াইট, ব্রুকলিন ব্ল্যাক এবং ইন্ডিগো মেটালিক ব্লু কালারে পাওয়া যাবে। চেতক প্রিমিয়াম মডেলটি পাওয়া যাবে হ্যাজেলনাট, ইন্ডিগো মেটালিক ব্লু এবং ব্রুকলিন ব্ল্যাক এই তিনটা রঙে।

প্রসঙ্গত, ২০২০ সালে বাজাজ তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার অর্থাৎ চেতক লঞ্চ করে। তারপর থেকে এখনও পর্যন্ত বাজাজ প্রায় ১ লাখেরও বেশি চেতক ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে।
নতুন চেতকে রয়েছে অল-মেটাল বডি। আগের মতোই এই নতুন স্কুটারটিও আইপি ৬৭ রেটেড ওয়াটার রেজিস্ট্যান্স পেয়েছে, যা অল-ইলেকট্রিক কম্পোনেন্ট দেওয়া হয়েছে। পাশাপাশি একটি লার্জার বুটও থাকছে। চেতক প্রিমিয়ামে রয়েছে একটি ৫ ইঞ্চির টিএফটি ডিসপ্লে। অতিরিক্ত টেকপ্যাক নামের একটি নতুন ফিচার রয়েছে, যা টার্ন বাই টার্ন নেভিগেশন, মিউজিক কন্ট্রোল, কল ম্যানেজমেন্ট এবং সবথেকে জরুরি হিল হোল্ড মোডও অফার করছে। ইলেকট্রিক স্কুটারটিতে একটি রিভার্স মোডও দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন

চেতক প্রিমিয়াম স্কুটারে রিয়ার ব্লিঙ্কার্স, সেল্ফ ক্যান্সেলিং ব্লিঙ্কার্স, লেফট অ্যান্ড রাইট কন্ট্রোল সুইচ, ইলেকট্রনিক হ্যান্ডেল, স্টিয়ারিং লক, সিট সুইচ এবং হেলমেট বক্স ল্যাম্পের মতো একাধিক ফিচার্স দেওয়া হয়েছে।
বাজাজ অটো এই স্কুটারে একটি ‘গ্রিন স্কোর’ নামক বৈশিষ্ট্য যোগ করেছে, যা চালকদের জ্বালানি বাঁচাতে এবং সর্বোপরি অর্থ সাশ্রয় করতে সাহায্য করবে।
বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারের আরবান মডেলের দাম ভারতে ১ লাখ ১৫ হাজার রুপি এবং প্রিমিয়াম মডেলের দাম ১ লাখ ৩৫ হাজার ৪৬৩ রুপি।
এজেড




