রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

নজর কেড়েছে এই ইলেকট্রিক বাইক

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৪, ১২:৩৮ পিএম

শেয়ার করুন:

bike

বাজারে এলো নজরকারা দুইটি ইলেকট্রিক বাইক।  মডেল ক্রিয়েতারা ভিএস৪ এবং ভিএম৪। এটি ভারতীয় স্টার্টআপ প্রতিষ্ঠান। এই দুই মডেল যে শুধু দেখতেই আকর্ষণীয় এমনটা নয়, এর ফিচারও দুর্দান্ত। 

নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে নতুন এই ইলেকট্রিক বাইক মাত্র ৩.৭ সেকেন্ডে ০ থেকে ৪০ কিলোমিটার গতি তুলতে পারে। এই দুই বাইকের সর্বাধিক গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার। মডেল দুইটি মাত্র ৪ থেকে ৫ ঘণ্টার চার্জে ১০০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। 


বিজ্ঞাপন


e-bike

এই ই-বাইক নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শহরাঞ্চলের চালকদের সুরক্ষার কথা মাথায় রেখে এই দুই বাইকেই কাস্টমাইজেশন এবং অ্যাডভান্সড টেকনোলজি দেওয়া হয়েছে।

সুরক্ষার দিক থেকে এই ইলেকট্রিক বাইকে রয়েছে সেফ-স্টার্ট টেকনোলজি। চালক বাইকে একবার টাচ করলেই নিজে থেকে স্টার্ট হতে থাকবে মডেল দুইটি। বাইকটিকে চালানোর জন্য অযাচিত অ্যাক্সিলারেশনেরও দরকার হবে না। প্যাসিভ ব্যাটারি প্যাক কুলিং রয়েছে এতে, যা ওভারহিটিংয়ের ঝুঁকি এড়াতে পারবে।

growth


বিজ্ঞাপন


এই ইলেকট্রিক বাইকগুলোর সবথেকে আকর্ষণীয় বিষয় হল তাদের লুক। মডিউলার ভেহিকল প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে তৈরি করা হচ্ছে বাইকগুলো। এর সেন্সর এবং জিপিএস ট্র্যাকিং ফিচার চালকের সুরক্ষা জোরদার করে, চালানোর অভিজ্ঞতাও মজবুত করে। হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স, লঙ্গার সাসপেনশন ট্রাফেল, পার্পাজ়-বিল্ট প্যানেল ইত্যাদি রয়েছে, যা হিল-ফ্রেন্ডলি নেভিগেশন দিতে পারে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর