মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

দিশা পাটানি কিনলেন বিএমডব্লিউর ইলেকট্রিক সেডান কার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৫৬ এএম

শেয়ার করুন:

দিশা পাটানি কিনলেন বিএমডব্লিউর ইলেকট্রিক সেডান কার

ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল দিশা পাটানি। যিনি হিন্দি ও তেলুগু চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। এই অভিনেত্রী সম্প্রতি বিএমডব্লিউ-এর তৈরি একটি ইলেকট্রিক গাড়ি কিনেছেন। মডেল বিএমডব্লিউ আই৭। এটি একটি ব্যাটারিচালিত সেডান কার। 

আরও পড়ুন: ধোনি কিনলেন সবচেয়ে দামি গাড়ি

সম্প্রতি দিশা পাটানিকে মুম্বাইয়ের রাস্তায় দেখা গিয়েছে। দিশাকে তার নতুন বিলাসবহুল বৈদ্যুতিক সেডান বিএমডব্লিউ আই৭ মডেল থেকে নামতে দেখা গিয়েছে, যা অজয় ​​দেবগন, রেখা, কিম শর্মা এবং জ্যাকলিন ফার্নান্দেজসহ অনেক বড় চলচ্চিত্র তারকাদের প্রিয় গাড়ি বলে মনে করা হয়।

disha-car-pic

বিএমডব্লিউ আই৭ হল সেগমেন্টে সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ি, যার মূল্য ভারতে ২ কোটি রুপিরও বেশি। 

বিএমডব্লিউ ইন্ডিয়ার ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডানের আগে, দিশা পাটানিও মার্সিডিজ-বেঞ্জ মেম্যাক এস৪৫০, ল্যান্ড রোভার রেঞ্জ রোভার এইচএসই, হোন্ডা সিভিক এবং শেভ্রোলেট ক্রুজের মতো গাড়ির মালিক ছিলেন।

seadn

কী এমন আছে এই গাড়িতে?

বিএমডব্লিউ আই৭ নামের এই প্রিমিয়াম ইলেকট্রিক সেডানে রয়েছে ১০১.৭ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি, যাতে ডুয়াল মোটর সিস্টেম ব্যবহার করা হয়েছে। অল-হুইল ড্রাইভট্রেনসহ এই বৈদ্যুতিক সেডান সর্বোচ্চ ৫৪৪ হর্স পাওয়ার শক্তি এবং ৭৪৫ নিউটন মিটারের সর্বোচ্চ টর্ক তৈরি করে। 

বিএমডব্লিউ আই ৭ মডেলের গাড়ি একবার চার্জ দিলে টানা ৬২৫ কিলোমিটার পথ চলতে পারে। 

disha-car

ডিজাইন আর লুকেই বাজিমাত এই গাড়ি

বিএমডব্লিউ আই৭ গাড়ি রেঞ্জের পাশাপাশি গতির দিক থেকেও দারুণ। এই বৈদ্যুতিক সেডানটি মাত্র ৪.৭ সেকেন্ডে ০-১০০ কিলোমিটার প্রতি ঘন্টা থেকে চলতে পারে।

car_disha

একই সময়ে, এটি ১৯৫ কিলোওয়াট ডিসি চার্জিংয়ের সাহায্যে দ্রুত চার্জ করা যেতে পারে। এই বৈদ্যুতিক সেডানটি চেহারা এবং ফিচারের দিক থেকে বিলাসবহুল ইভির তালিকাতেই পড়ে। 

পেছনে বসা যাত্রীর জন্য এটিতে একটি বড় রোলেবল স্ক্রিন রয়েছে। এছাড়াও এতে প্রয়োজনীয় সকল সিকিওরিটি ফিচার রয়েছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর