শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

ইজাজুল হকের অনুবাদে ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের দ্রোহের গল্প

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ০৭:১২ পিএম

শেয়ার করুন:

ejaj
ইজাজুল হকের নতুন বই বাজারে। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি বুদ্ধিজীবী ও সাংবাদিক রামজি বারুদের বই ‘দিজ চেইনস উইল বি ব্রোকেন’ প্রকাশের পর বিশ্বজুড়ে দারুণ সাড়া ফেলে। ২০২০ সালে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত এ বইয়ে উঠে এসেছে ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি ২০ জন বন্দীর মর্মস্পর্শী জীবনকাহিনী। প্রতিটি গল্পই সরাসরি ভুক্তভোগী বন্দী বা তার কোনো নিকটাত্মীয়ের জবানিতে তুলে এনেছেন লেখক। সঙ্গে জুড়ে দিয়েছেন সেই বন্দীর সংক্ষিপ্ত পরিচিতি, যা গল্পগুলোকে করেছে দারুণ সমৃদ্ধ।

অজস্র ফিলিস্তিনি বন্দীর মধ্য থেকে বাছাই করে লেখক কেবল ২০টি গল্প বইয়ে স্থান দিয়েছেন। কারণ এসব গল্পের প্রতিটির প্রেক্ষাপট, আবহ ও সংগ্রামের বয়ান আলাদা হলেও এর মূল সুর এক ও অভিন্ন। লেখক দেখাতে চেষ্টা করেছেন, চরম সংকটের মুহূর্তেও মুক্তিকামী ফিলিস্তিনিরা কীভাবে দ্রোহের দাবানল হয়ে জ্বলে উঠতে পারে এবং কারাগারের সব অন্ধকার জয় করে মানবিকতার আলো জ্বালাতে পারে।


বিজ্ঞাপন


লেখকের মতে, গল্পগুলোর কথকেরাই প্রকৃত ফিলিস্তিনি বুদ্ধিজীবী। কারণ তারা সংগ্রামের বুলি আওড়াননি কেবল, বরং কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিজেদের প্রমাণ করেছেন। এমনকি কেউ কেউ তো নিজের জীবনও উৎসর্গ করে দিয়েছেন। ইসরায়েলি কারাগারের বর্বরতা তাদের নত করতে পারেনি। বরং নির্জন প্রকোষ্ট থেকে শুরু করে নির্মম জিজ্ঞাসাবাদ কক্ষ হয়ে প্রিজন ভ্যানের সংকীর্ণ লোহার খাঁচা- সবখানেই নিজেদের মুক্তির প্রেরণায় অবিচল থেকেছেন।

বইয়ের পাতায় পাঠক পাবেন নির্মমতা, ক্রোধ, দ্রোহ, রোমাঞ্চ, সংগ্রাম, দেশপ্রেম, মমতা ও অবিচলতার রোমহর্ষক বয়ান। যে বয়ানে আছে শতাব্দীকাল ধরে নিষ্পেষণের শিকার একটি জনপদের হৃদয়বিদারক আর্তনাদ। যে আর্তনাদে মিশে আছে মাতৃভূমির ভালোবাসা, মুক্তির তাড়না এবং খোদার প্রতি অটুট বিশ্বাস। যা ছুঁয়ে যাবে আপনার হৃদয়ের তলদেশও। সত্যি বলতে, পাথরহৃদয়ের কারও জন্যও গল্পগুলো পড়ে অশ্রুসংবরণ করা মুশকিল হবে।

আরও পড়ুন

ইজাজুল হকের নতুন বই ‘দ্য লাস্ট পোয়েট অব কাশ্মীর’

এবারের অমর একুশে বইমেলা উপলক্ষে বইটির বাংলা অনুবাদ বাজারে এনেছে ইলহাম পাবলিকেশন্স। অনুবাদ করেছেন ইজাজুল হক। লেখক মূল বইয়ে বেশকিছু প্রাসঙ্গিক ফিলিস্তিনি চিত্রকর্ম যুক্ত করেছেন। অনুবাদেও সেগুলো যত্নসহকারে যথাস্থানে যুক্ত করা হয়েছে। আশা করি, বাংলাভাষী সচেতন পাঠকেরা এই মাস্টারপিস নিজেদের সংগ্রহে রাখতে কার্পণ্য করবেন না। রকমারি ডটকম, ইলহামের ওয়েবসাইট এবং বইমেলায় ইলহামের স্টল (১৯৬ ও ১৯৭)-এ বইটি পাওয়া যাচ্ছে।


বিজ্ঞাপন


বই: দিজ চেইনস উইল বি ব্রোকেন

লেখক: রামজি বারুদ

অনুবাদক: ইজাজুল হক

প্রকাশক: ইলহাম পাবলিকেশন্স

বইমেলা: ইলহাম ১৯৬ ও ১৯৭ স্টল।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর