শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বইমেলায় কামরুল ইসলামের ‘নূর-জাহান’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

বইমেলায় কামরুল ইসলামের ‘নূর-জাহান’

২০২৫ সালের বইমেলায় প্রকাশিত হয় কবি কামরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ ‘নাইজেল’। বইটি সমাদৃত হয় পাঠকদের মাঝে। এক বছর পর এবার তিনি নিয়ে এলেন নতুন কবিতার বই ‘নূর-জাহান’। বইটি প্রকাশ করেছে নবকথন প্রকাশনী। মেলায় তাদের ২৩৮, ২৩৯, ২৪০ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। 

জীবনবোধ ও প্রেম-বিষাদের বর্ণনায় কিছু চরিত্র সৃষ্টি করেছেন কামরুল ইসলাম। এর মধ্যে ‘বিনায়ক’ তো রীতিমতো গান হয়ে অন্তর্জালে এসেছে। এছাড়া কবির আরেকটি কল্পিত চরিত্র ‘নূর’। নতুন বইটি মূলত এ চরিত্র ঘিরেই। একটি চরিত্র ঘিরে একই আঙ্গিকের একগুচ্ছ কবিতা রয়েছে বইটিতে। যা কবিতায় খুব একটা দেখা যায় না। 


বিজ্ঞাপন


সিনেমায় ধূমপানের দৃশ্য নিয়ে কোনো সিদ্ধান্ত তো দূরের কথা, আলোচনাও হয়নি

কামরুল ইসলাম বলেন, ‘নূর চরিত্রটি বিভিন্ন সময়ে আমার কবিতায় উঠে এসেছে। আমার কবিতার পাঠকদের মধ্যে চরিত্রটি ঘিরে কৌতূহল রয়েছে। আমি নিজেও চরিত্রটির প্রতি ঋণী, তাকে ঘিরে এত এত কবিতার দেখা পেলাম। সেজন্য নতুন বইটি নূরকে ঘিরেই। আমার সবচেয়ে পছন্দের কিছু কবিতা রয়েছে এ বইতে। নবকথন প্রকাশনীর প্রতি কৃতজ্ঞতা, তারা বইটি প্রকাশের উদ্যোগ নিয়েছে।’

প্রকাশক মোশাররফ হোসাইন নীলয় জানান, এবারের বইমেলায় বেশ কিছু নতুন বই নিয়ে এসেছেন তিনি। এর মধ্যে 'নূর-জাহান' স্বকীয় শক্তিতে আলাদা জায়গা করে নেবে বলে প্রত্যাশা তার। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর