শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বইমেলায় শুভ্রনীল সাগরের প্রথম কাব্যগ্রন্থ ‘অনাদি আলোর মাদুরে’

ফিচার প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০ পিএম

শেয়ার করুন:

বইমেলায় শুভ্রনীল সাগরের প্রথম কাব্যগ্রন্থ ‘অনাদি আলোর মাদুরে’
বইমেলায় শুভ্রনীল সাগরের প্রথম কাব্যগ্রন্থ ‘অনাদি আলোর মাদুরে’

অমর একুশে বইমেলায় (২০২৬) প্রকাশ পেয়েছে শুভ্রনীল সাগরের প্রথম কবিতার বই ‘অনাদি আলোর মাদুরে’। ‘বাতিঘর’র পরিবেশনায় বইটির প্রচ্ছদ, অলংকরণ ও বিন্যাস করেছেন কবি ও শিল্পী নির্ঝর নৈঃশব্দ্য। 

সোয়া পাঁচ ফর্মার এই কবিতার বইটির মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় বাতিঘরের ৭০০-৭০৪ নম্বর স্টলে এটি পাওয়া যাচ্ছে। পাওয়া যাবে বাতিঘরের সবগুলো শাখাতেও (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট)। এর বাইরে, বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে (https://baatighar.com/shop/9789843589576-113622) বা ফোন করে (+8801973304344) বই অর্ডার করা যাবে।


বিজ্ঞাপন


COVER_ANADI_AALOR_MAADURE

‘অনাদি আলোর মাদুরে’ নিয়ে শুভ্রনীল সাগর বলেন, এটি আমার প্রথম কাব্যগ্রন্থ। এই বইয়ের কবিতাগুলো আমার দুই দশকের বেশি কবিতাযাপনের এক নিবিড় স্মারক। আমার অস্তিত্বের চেতনা ও সময় প্রবাহকে আমি লেখার চেষ্টা করেছি। শূন্যতা, প্রেম, প্রকৃতি, পরাবাস্তবতা ও মহাজাগতিক চেতনার ভেতর দিয়ে অনুসন্ধান করেছি, ‘আমি’ ও ‘অধিবাস্তব জগত’-এর গভীর সম্পর্ক ও সংযোগ। নানান মূর্ত-বিমূর্ত প্রতীকে নির্মিত এই কবিতাগুলো আমাদের দৃশ্যমান জগত পেরিয়ে এক অন্তর্লীন আলোকভূমির দিকে আহ্বান জানায়।

আরও পড়ুন: বইমেলায় প্রথম শিশুপ্রহর

এখানে প্রেম ব্যক্তিগত হলেও তার বিস্তার নৈর্বক্তিক ও মহাকালজুড়ে; শূন্যতা শেষ নয়, বরং পরম ও পূর্ণতার আরেক নাম। ভাষা কখনও ধ্যানমগ্ন, কখনও অন্তরঙ্গ, কখনওবা তীব্রভাবে আত্মদর্শী। যে পাঠক শব্দের আড়ালে অনন্তের স্পর্শ খুঁজতে চান, তার জন্য এই বই দেবে এক গভীর ও দীর্ঘস্থায়ী পাঠানুভব, যোগ করেন শুভ্রনীল। 


বিজ্ঞাপন


শুভ্রনীল সাগরের জন্ম ১৯৮৮ সালের ১৮ মে, বাংলাদেশের খুলনায়। কলেজ জীবন থেকেই কবিতা ও অন্যান্য সৃজনশীল লেখালেখির সঙ্গে যুক্ত। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ছোটকাগজ সম্পাদনা করেছেন। লেখালিখিই পরবর্তীতে পেশা হিসেবে সাংবাদিকতার দিকে নিয়ে যায়। কাজ করেছেন দেশের প্রথমসারির গণমাধ্যমগুলোতে। দীর্ঘবছর সাংবাদিকতা করতে করতেই আকৃষ্ট হন ফোটোগ্রাফির প্রতি। পেশাগত জীবনে বর্তমানে একজন উন্নয়ন ও জলবায়ু কর্মী। কবিতা ও ফোটোগ্রাফি ছাড়াও তার আগ্রহের বিষয় পরিবেশ, দর্শন ও সংস্কৃতি। ভালোবাসেন শাস্ত্রীয় সঙ্গীত, ধ্রুপদী চলচ্চিত্র ও পাহাড়ে ট্রেকিং।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর