Dhaka Mail Logo

আবহাওয়া

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর ২০২৬, ০৯:২১ এএম

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের জারি করা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিন সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। অন্যদিকে, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এআরএম