Dhaka Mail Logo

আবহাওয়া

মধ্যরাতের মধ্যে দক্ষিণের ২ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম

মধ্যরাতের মধ্যে দক্ষিণাঞ্চলের দুই জেলা চট্টগ্রাম এবং কক্সবাজারের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। 

এমএইচএইচ/এএইচ