নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ এএম
রাজধানী ঢাকার আকাশ আজ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। সেইসঙ্গে শুষ্ক আবহাওয়ায় দিনের তাপমাত্রা আগের তুলনায় সামান্য বাড়তে পারে। ফলে গরম গতকালের তুলনায় আরও কিছুটা বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতর বলছে, আজ ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।
আরও পড়ুন: হঠাৎ গরম, হঠাৎ বৃষ্টি কারণ কী?
এছাড়া আজ সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সূর্যাস্ত হবে। আগামীকাল সোমবার ভোর ৫টা ৪৯ মিনিটে সূর্যোদয় হবে বলেও জানানো হয়েছে।
এদিকে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময়ে নদীবন্দরগুলোকে কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
অন্যদিকে, গতকাল রাতে প্রকাশিত আবহাওয়া অধিদফতরের সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এআরএম