Dhaka Mail Logo

আবহাওয়া

বৃষ্টির সম্ভাবনা থাকলেও কমবে না গরমের অস্বস্তি

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ এএম

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ঝরার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে বৃষ্টি হলেও গরম থেকে খুব একটা স্বস্তি মিলবে না।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ রাজধানীর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে মেঘ-বৃষ্টি থাকলেও ভ্যাপসা গরমের অস্বস্তি কমার সম্ভাবনা কম। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময় কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে সরকারি সংস্থাটি।

এমআর