Dhaka Mail Logo

আবহাওয়া

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 

নিজস্ব প্রতিবেদক

২৫ আগস্ট ২০২৬, ১০:৫৭ এএম

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলোদেশ আবহাওয়া অধিদফতর। 

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদফতর।

পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান- খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। 

এমএইচএইচ/এএইচ