Dhaka Mail Logo

আবহাওয়া

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলের ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট ২০২৬, ১২:৩৫ পিএম

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর। 

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসময় এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন। 

এমএইচএই/এএস