images

আবহাওয়া

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে বয়ে যেতে পারে বজ্রঝড়

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন ২০২৬, ১২:৪২ পিএম

দেশের চার অঞ্চলের ওপর সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে বজ্রঝড়।

বুধবার (৩ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর। 

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রংপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। 

এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এমএইচএইচ/এএস