images

আবহাওয়া

রাতের মধ্যে ৬ অঞ্চলে বয়ে যেতে ৬০ কিমি বেগে ঝড়

নিজস্ব প্রতিবেদক

২১ মে ২০২৬, ০৭:০২ পিএম

মধ্যরাতের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ছয় অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। 

বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, রাত ১টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও তিনি পূর্বাভাসে উল্লেখ করেছেন। 

এমএইচএইচ/এফএ