images

আবহাওয়া

সন্ধ্যার মধ্যে ১৩ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা 

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ এএম

সন্ধ্যার মধ্যে দেশের ১৩ অঞ্চলের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকার উপর দিয়ে ৬০ থেকে ৮০ কিংবা ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। 

সংস্থাটি জানায়, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে ঢাকা, মাদারিপুর, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে পশিচম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

এমএইচএইচ/এআরএম