images

আবহাওয়া

সারাদেশে কালবৈশাখী ও বজ্রবৃষ্টির প্রবল আশঙ্কা: ৮ বিভাগেই সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল ২০২৬, ১০:০৬ এএম

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তির বার্তা দিচ্ছে প্রকৃতি, তবে সাথে থাকছে ঝোড়ো হাওয়ার শঙ্কা। আজ রবিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দেশের আটটি বিভাগেই কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস:

ঢাকা ও রাজশাহী বিভাগ: আজ সকাল ১০টা থেকে বিকেল ৬টার মধ্যে ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল (ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর) এবং রাজশাহী বিভাগের পাবনা, নাটোর ও সিরাজগঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

heat-mnh1jf3oe15n1tn-20260402113558

খুলনা ও বরিশাল বিভাগ: সকাল ১০টা থেকে ১১টার পর বিকেল পর্যন্ত খুলনা ও বরিশালের অধিকাংশ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলায় বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে।

আরও পড়ুন: এবার গরমে পুড়বে দেশ: এপ্রিল থেকে জুনের মধ্যে তীব্র তাপপ্রবাহের শঙ্কা

সিলেট ও ময়মনসিংহ বিভাগ: সিলেট বিভাগে আজ দুপুর থেকে রাত ৮টা এবং পুনরায় মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত দফায় দফায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, ময়মনসিংহ ও নেত্রকোনায় আজ রাত ১০টার পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

8b3ab10863e636a8b30bea57d9cd34c0b0f2178f328ea1be

চট্টগ্রাম ও রংপুর বিভাগ: চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় আজ দুপুর থেকে রাত ৮টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা আছে। একই সময়ে রংপুরের গাইবান্ধা ও কুড়িগ্রামের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এজেড