images

আবহাওয়া

সকালের মধ্যেই ঝড়ের আশঙ্কা: ১৫ জেলায় সতর্কতা সংকেত

নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ ২০২৬, ০১:০৯ এএম

আজ ৩১ মার্চ মঙ্গলবার সকালের মধ্যেই দেশের ১৫ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, মঙ্গলবার সকালের মধ্যে পাবনা, টাঙ্গাইল, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেটের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

2-20240416174246

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম আগামী ১২০ ঘণ্টার (৫ দিন) পূর্বাভাসে জানিয়েছেন-

মঙ্গল ও বুধবার: ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া এই দুই দিন দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: বজ্রসহ বৃষ্টি অব্যাহত, কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা

বৃহস্পতি ও শুক্রবার: বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে মূলত সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় সীমাবদ্ধ থাকতে পারে। তবে এই সময়ে শিলাবৃষ্টির সম্ভাবনা নেই।

image_83118_1714211447

শনিবার: আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বরিশালে (৩৪.৮° সেলসিয়াস) এবং ঢাকায় ৩৩.৫° সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে সর্বোচ্চ ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ৫ দিনের প্রথমার্ধে তাপমাত্রা কিছুটা বাড়লেও শেষদিকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে গরম থেকে কিছুটা মুক্তি মিলতে পারে।

এজেড