নিজস্ব প্রতিবেদক
২২ মার্চ ২০২৬, ০৭:৫৫ এএম
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ রোববার (২২ মার্চ) আংশিক মেঘলা থাকবে। ফলে আজ দীর্ঘ সময় রোদের দেখা মিলবে না।
রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে।। দিনের তাপমাত্রা দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।
আরও পড়ুন: বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।
এর আগে, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতার পরিমাণ ৭৮ শতাংশ ছিল। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টায়।
আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
এমআই