images

আবহাওয়া

রাজধানীতে বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়া

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ ২০২৬, ০১:৪৯ পিএম

রাজধানীতে ঈদুল ফিতরের আগের দিন বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। এতে ঈদযাত্রার শেষ দিনে দেখা দিয়েছে দুর্ভোগ।

শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার পর বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি শুরু হয়। এতে জুমার নামাজে যেতে মুসল্লিরা দুর্ভোগে পড়েন। জুমার নামাজের পরও বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে।

এর আগে সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। রোদের তাপ নেই। তাপমাত্রা অনেকটা কম অনুভূত হচ্ছে।

সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আভাস রয়েছে।

আরও পড়ুন

ঢাকাসহ ৯ অঞ্চলের নদীবন্দরে হুঁশিয়ারি সতর্ক সংকেত জারি

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাসের গতি ঘণ্টা ১০-১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

জেবি