নিজস্ব প্রতিবেদক
২০ মার্চ ২০২৬, ১২:৪৯ পিএম
রাজধানী ঢাকাসহ দেশের ৯ অঞ্চলের উপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে নৌ হুঁশিয়ারি ও সতর্ক সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/ উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য এসব এলাকার নদীবন্দর ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
>> আরও পড়ুন
ঈদের দিন ঝড়ের আভাস, পরে বাড়বে তাপমাত্রা
তিনি আরও জানান, অন্যদিকে রাজশাহী, পাবনা, বগুড়া এবং কুমিল্লা অঞ্চল সমূহের উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও তিনি জানান।
এমএইচএইচ/এএস