images

আবহাওয়া

বজ্রপাত হলে যা করবেন

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ ২০২৬, ০৮:১৮ পিএম

আগামী কয়েক দিন সারাদেশের বিভিন্ন জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে বজ্রপাত থেকে সতর্ক থাকতে ঘরের জানালা ও দরজা বন্ধ রাখাসহ একগুচ্ছ পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার (১৮ মার্চ) বজ্রপাতের জন্য দেওয়া সতর্কবার্তা থেকে এসব তথ্য জানা গেছে।
 
সতর্কবার্তায় বলা হয়, বজ্রপাত হলে জানালা ও দরজা বন্ধ করে ঘরের মধ্যে থাকতে হবে। সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলতে হবে। নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে হবে। কোনোভাবেই গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না। 
 
কংক্রিটের মেঝেতে শোয়া যাবে না এবং কংক্রিটের দেওয়ালে হেলান দেওয়া যাবে না। বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলো প্লাগ খুলে রাখতে হবে। জলাশয়ে অবস্থান করলে তাৎক্ষণিকভাবে উঠে আসতে হবে। বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে রাখা এবং শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করতে হবে।
 
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন সারাদেশের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে।
 
এমএইচএইচ/ক.ম/